Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Illegal Arms Recovery: মুঙ্গের থেকে আনা অস্ত্রের যোগ? উদ্ধার ৮ আগ্নেয়াস্ত্র ও বিপুল ব্রাউন সুগার

Illegal Arms Recovery: মুঙ্গের থেকে আনা অস্ত্রের যোগ? উদ্ধার ৮ আগ্নেয়াস্ত্র ও বিপুল ব্রাউন সুগার

KTV Bangla 6 days ago

Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya

কে টিভি বাংলা ডিজিটাল: রুহুল: মালদায় পুলিশের অভিযানের (Illegal Arms Recovery) বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার। অভিযানের বাজেয়াপ্ত ব্রাউন সুগার ও। মালদহের কালিয়াচক এবং মোথাবাড়ি থানা পুলিশের অভিযান। উদ্ধার হয়েছে আটটি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড কার্তুজ।

পৃথক ঘটনায় গ্রেফতার করা হয়েছে চারজনকে। ধৃতদের আজ মালদা আদালতে তুলে হেফাজতে নেবে পুলিশ।

গোপন সূত্রে খবর (Illegal Arms Recovery)

গোপন সূত্রে খবর পেয়ে, কাল রাতে কালিয়াচক (Illegal Arms Recovery) থানার পুলিশ শাহবাজপুর মোমিনপাড়া এলাকায় মোটরবাইক থামিয়ে তল্লাশি করতে গিয়ে উদ্ধার করে সাতটি আগ্নেয়াস্ত্র এবং প্রায় ৪৫০ গ্রাম ব্রাউন সুগার। কালিয়াচককে গ্রেফতার করা হয়েছে, ইন্দ্রজিৎ মন্ডল ওরফে জট্টা এবং কার্তিক মন্ডল নামে আরও এক দুষ্কৃতিকে। ধৃতদের মধ্যে ইন্দ্রজিৎ এর বিরুদ্ধে আগেও মাদক এবং অস্ত্র মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে মোথাবাড়ির অচিনটোলা বাসস্ট্যান্ড এলাকায় সন্দেহজনক মোটরবাইক থামিয়ে তল্লাশি করে দুইজনকে গ্রেফতার করে একটি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত নিভু মন্ডল এবং মনোজ মন্ডল মোথাবাড়ির হামিদপুরচর এলাকার বাসিন্দা।

BJP MLA Sharadwat Mukherjee: কাউন্সিলর হাওয়া, রাস্তা ঠিক করা কাউন্সিলরের কাজ: সল্টলেকের খারাপ রাস্তা নিয়ে সরব বিধায়ক

মালদহের পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিহার মুঙ্গের থেকে ধৃতরা অস্ত্রগুলি এরাজ্যে এনেছিল। ধৃতরা অস্ত্র ও মাদক কারবারের সঙ্গে জড়িত। কোথায় ওই আগ্নেয়াস্ত্রগুলি সরবরাহ করা হত তা খতিয়ে দেখা হচ্ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla