Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Journalists Health Cover: সাংবাদিকদের চিকিৎসায় বড় স্বস্তি, মিলবে স্বাস্থ্যবিমার সুবিধা, মিলবে ৩ হাজার টাকাও

Journalists Health Cover: সাংবাদিকদের চিকিৎসায় বড় স্বস্তি, মিলবে স্বাস্থ্যবিমার সুবিধা, মিলবে ৩ হাজার টাকাও

KTV Bangla 4 days ago

Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya

কে টিভি বাংলা ডিজিটাল: সাংবাদিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Journalists Health Cover)। নবান্ন থেকে তিনি জানালেন, এবার থেকে রাজ্যের সাংবাদিকরাও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার আওতায় চিকিৎসার সুবিধা পাবেন।

বিশেষ করে যে সাংবাদিকরা কোনও কারণে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাননি, তাঁদের এই স্বাস্থ্যবিমার পরিসরে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাংবাদিকদের স্বাস্থ্যসুরক্ষা (Journalists Health Cover)

মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় সাংবাদিকদের চিকিৎসা (Journalists Health Cover) সংক্রান্ত দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা কিছুটা মিটবে বলে মনে করা হচ্ছে। সংবাদ সংগ্রহের কাজে নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দায়িত্ব পালন করেন সাংবাদিকরা। তাঁদের স্বাস্থ্যসুরক্ষার বিষয়টি মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।

সাংবাদিকদের আর্থিক সাহায্য (Journalists Health Cover)

শুধু স্বাস্থ্যবিমাই নয়, পুজোর আগে সাংবাদিকদের জন্য আরও একটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কলকাতা এবং জেলার সাংবাদিকরা নির্দিষ্ট সময়ে আবেদন করলে ৩ হাজার টাকা করে সহায়তা পাবেন বলে জানিয়েছেন তিনি। উৎসবের মরশুমে এই আর্থিক সাহায্য সাংবাদিকদের কাজে আসবে বলেই মনে করা হচ্ছে।

এদিন সাংবাদিকদের সঙ্গে আলোচনার প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, গঠনমূলক সমালোচনা বা আলোচনা হলে তা তিনি স্বাগত জানাবেন। প্রশাসনের কাজ নিয়ে প্রশ্ন থাকলে তা নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন বলেও ইঙ্গিত দেন তিনি।
তবে দেশপ্রেমের প্রসঙ্গে সাংবাদিকদের আরও সতর্ক ও দৃঢ় অবস্থান নেওয়ার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দেশের স্বার্থের বিষয়গুলিতে দায়িত্বশীল ভূমিকা পালনের উপর জোর দিয়েছেন তিনি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla