Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Kanyashree: বদলে গেল কন্যাশ্রীর নাম! তালিকায় সবুজ সাথীও!

Kanyashree: বদলে গেল কন্যাশ্রীর নাম! তালিকায় সবুজ সাথীও!

KTV Bangla 1 month ago

Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya

কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে ক্ষমতার পালাবদলের পর জনকল্যাণমূলক (Kanyashree) প্রকল্পগুলির নাম পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখল নতুন সরকার। এবার প্রাক্তন সরকারের বহুল পরিচিত দুই প্রকল্প-'কন্যাশ্রী' এবং 'সবুজসাথী'-র নতুন নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, কন্যাশ্রী প্রকল্পের নতুন নাম হবে 'কন্যা-রত্ন', আর সবুজসাথী প্রকল্প পরিচিত হবে 'সারথি' নামে।

পরিষেবায় কোনও পরিবর্তন নেই (Kanyashree)

মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানান, শুধুমাত্র নাম (Kanyashree) বদলানো হচ্ছে, প্রকল্পগুলির মূল উদ্দেশ্য বা সুবিধাভোগীদের প্রাপ্য পরিষেবায় কোনও পরিবর্তন আনা হচ্ছে না। সবুজসাথী প্রকল্পের আওতায় আগের মতোই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল দেওয়া হবে। একইভাবে কন্যাশ্রী প্রকল্পের আর্থিক সহায়তাও আগের নিয়মেই চালু থাকবে। এই সংক্রান্ত বিস্তারিত সরকারি বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

BJP Dilip Ghosh: তৃণমূলে ভালো খারাপ দেখিনা, তৃণমূলটাই খারাপ: দিলীপ ঘোষ

উল্লেখ্য, ২০১৩ সালে চালু হওয়া কন্যাশ্রী প্রকল্পের লক্ষ্য ছিল কিশোরীদের বিদ্যালয়মুখী রাখা, বাল্যবিবাহ রোধ করা এবং উচ্চশিক্ষায় উৎসাহিত করা। নির্দিষ্ট শর্ত পূরণ করলে ছাত্রীদের ধাপে ধাপে আর্থিক অনুদান দেওয়া হতো, যার মধ্যে ১৮ বছর পূর্ণ হওয়ার পর এককালীন ২৫ হাজার টাকার সহায়তাও রয়েছে। অন্যদিকে, সবুজসাথী প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষাধিক ছাত্র-ছাত্রীর হাতে বিনামূল্যে সাইকেল তুলে দেওয়া হয়েছিল, যাতে দূরের স্কুলে যাতায়াত সহজ হয়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla