Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে বিপুল বিদেশি মুদ্রা উদ্ধার

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে বিপুল বিদেশি মুদ্রা উদ্ধার

KTV Bangla 18 hrs ago

Last Updated on [modified_date_only] by Aditi Singha

কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশির সময় বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে (Kolkata Airport)। সিআইএসএফের তৎপরতায় দুই যাত্রীর কাছ থেকে উদ্ধার হয়েছে মোট ১ লক্ষ ১৯ হাজার ৯০০ মার্কিন ডলার।

ভারতীয় মুদ্রায় যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১৩ লক্ষ ৬৪ হাজার টাকা।

সিকিউরিটি হোল্ড এরিয়াতেই মিলল সন্দেহজনক ব্যাগ

জানা গিয়েছে, ১৯ অক্টোবর, সোমবার সকাল ১০টা ২০ মিনিট নাগাদ আন্তর্জাতিক টার্মিনালের সিকিউরিটি হোল্ড এরিয়ায় যাত্রীদের ব্যাগেজ তল্লাশির সময় বিষয়টি নজরে আসে। ব্যাংককগামী ভুটান এয়ারলাইন্সের B3700 বিমানে ওঠার কথা ছিল ওই দুই যাত্রীর। তল্লাশির সময় তাঁদের ব্যাগে বিপুল পরিমাণ মার্কিন ডলার থাকার বিষয়টি ধরা পড়ে।

খবরের কাগজের আড়ালে, ব্যাগের 'ফলস বটম'-এ ডলার! (Kolkata Airport)

সিআইএসএফ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ডলারগুলি অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল। অভিযোগ, খবরের কাগজে মুড়ে ব্যাগের নিচের দিকে তৈরি বিশেষ গোপন অংশ বা 'ফলস বটম'-এর মধ্যে রাখা হয়েছিল বিদেশি মুদ্রাগুলি। সাধারণভাবে ব্যাগ পরীক্ষা করলে যাতে সহজে চোখে না পড়ে, সেই উদ্দেশ্যেই এমন কৌশল নেওয়া হয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান।

একজনের ব্যাগে ৭৪ হাজার ৯০০ (Kolkata Airport)

তল্লাশির পর দেখা যায়, দুই যাত্রীর মধ্যে পুরুষ যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হয়েছে ৭৪ হাজার ৯০০ মার্কিন ডলার। অন্যদিকে, মহিলা যাত্রীর ব্যাগ থেকে মিলেছে আরও ৪৫ হাজার মার্কিন ডলার। সব মিলিয়ে উদ্ধার হওয়া অর্থের পরিমাণ দাঁড়ায় ১ লক্ষ ১৯ হাজার ৯০০ ডলার।

Manipur Crisis: ফের উত্তপ্ত মণিপুর, গুলিতে কুকি-জো যুবকের মৃত্যু! বাড়িতে আগুন, বাড়ছে আতঙ্ক

কোথা থেকে এল এত টাকা? তদন্তে একাধিক প্রশ্ন

এত বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা নিয়ে তাঁরা কেন ব্যাংকক যাচ্ছিলেন, মুদ্রাগুলির বৈধ নথি ছিল কি না এবং এই অর্থের উৎস কী-তা নিয়েই এখন তদন্তকারীদের সামনে একাধিক প্রশ্ন। উদ্ধার হওয়া ডলারগুলি বাজেয়াপ্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। একইসঙ্গে দুই যাত্রীর কাছ থেকে পাওয়া বিদেশি মুদ্রা নিয়ে শুল্ক ও অন্যান্য সংশ্লিষ্ট আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ খতিয়ে দেখা হচ্ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla