Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Kolkata Derby: বদলে গেল সিদ্ধান্ত! ডার্বির সময়েই হচ্ছে!

Kolkata Derby: বদলে গেল সিদ্ধান্ত! ডার্বির সময়েই হচ্ছে!

KTV Bangla 1 day ago

Last Updated on [modified_date_only] by Tania Rakshit

কে টিভি বাংলা ডিজিটাল: ২৯ নভেম্বর যুবভারতীতে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল (Kolkata Derby)। চলতি আইএসএলের প্রথম কলকাতা ডার্বি ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। তবে শনিবার ডার্বির সময়সূচি নিয়ে তৈরি হল নাটকীয়তা।

প্রথমে জানা যায়, সন্ধ্যা ৭.৩০ মিনিটের পরিবর্তে বিকেল ৫টায় শুরু হবে ম্যাচ। কিন্তু সেই সিদ্ধান্ত বদলাতে বেশি সময় লাগেনি। শেষ পর্যন্ত পূর্বনির্ধারিত সময়েই অর্থাৎ সন্ধ্যা ৭.৩০ মিনিটে শুরু হবে ডার্বি।

ব্রডকাস্টিং সমস্যা মিটতেই পুরনো সময় ফিরল (Kolkata Derby)

প্রাথমিকভাবে সম্প্রচার সংক্রান্ত সমস্যার কারণে ডার্বির সময় আড়াই ঘণ্টা এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছিল বলে জানা যায়। সেই অনুযায়ী বিকেল ৫টায় ম্যাচ শুরুর খবর ছড়িয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সম্প্রচার সংক্রান্ত সমস্যা মিটে যায়। ফলে আগের সূচি অনুযায়ী সন্ধ্যা ৭.৩০ মিনিটেই হবে মোহনবাগান-ইস্টবেঙ্গল মহারণ। দুই দলের সমর্থকদের জন্য স্বস্তির খবর, আপাতত আর সময় বদলের সম্ভাবনা নেই।

ছন্দে মোহনবাগান, ফিটনেস ফিরে পাচ্ছেন তারকারা (Kolkata Derby)

আইএসএলে এখনও পর্যন্ত দুই দলের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মোহনবাগান। ডার্বির আগে ২২ নভেম্বর চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে খেলবে সবুজ-মেরুন। তার আগে চোট সারিয়ে অনুশীলনে ফিরেছেন আপুইয়া ও জেমি ম্যাকলারেন। চার্চিল ম্যাচেই তাঁদের মাঠে নামার সম্ভাবনা রয়েছে। প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে নিজের ছন্দের ইঙ্গিত দিয়েছেন ম্যাকলারেনও। অন্যদিকে, মিগুয়েল ফিগেইরাকে আরও কয়েক দিন বিশ্রামে রাখতে চান কোচ হোসে মোলিনা দিলেমপেরিস। আগামী সপ্তাহের মধ্যে তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

এডমুন্ডের চোটে বড় ধাক্কা ইস্টবেঙ্গলে (Kolkata Derby)

অন্যদিকে, ডার্বির আগে চোট সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল। এফসি দিল্লির বিরুদ্ধে ম্যাচে হাতের কবজি ভেঙেছে এডমুন্ড লালরিনডিকার। অন্তত ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। ফলে ডার্বিতে তাঁর খেলার কোনও সম্ভাবনা নেই। এর পাশাপাশি রক্ষণভাগের অন্যতম ভরসা আনোয়ার আলিও চোটের কারণে অনিশ্চিত। তাঁর অনুপস্থিতিতে লাল-হলুদের রক্ষণে বোঝাপড়ার অভাব স্পষ্ট হচ্ছে। ফলে ডার্বির আগে রক্ষণ সামলানোই কোচ আন্তোনিও লোপেজ হাবাসের কাছে বড় চ্যালেঞ্জ।

East Bengal: অসমে হাতাহাতি, ইস্টবেঙ্গল ফুটবলারকে আঘাত! কাকে দায়ী করলেন অঙ্কন?

ডার্বির আগে দুই দলের সামনে গুরুত্বপূর্ণ পরীক্ষা (Kolkata Derby)

পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে মোহনবাগান লিগ টেবলের শীর্ষে (Kolkata Derby)। অন্যদিকে, চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। ডার্বির আগে আল হুসেইনের বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচও খেলতে হবে লাল-হলুদকে। ফলে দুই শিবিরের কাছেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে পরবর্তী ম্যাচগুলি। একদিকে মোহনবাগানের চোটমুক্ত হয়ে ওঠার অপেক্ষা, অন্যদিকে ইস্টবেঙ্গলের রক্ষণ সামলানোর লড়াই। সব মিলিয়ে ডার্বির আগে সমর্থকদের মধ্যে এখন আশা ও আশঙ্কার দোলাচল। তবে একটি বিষয় নিশ্চিত, ২৯ নভেম্বর সন্ধ্যা ৭.৩০ মিনিটেই বাজবে বড় ম্যাচের কিক-অফ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla