Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Kolkata Nizam: ট্যাংরা-ধাপার কসাইখানায় বাড়ল নজরদারি, মাংস সরবরাহে টান

Kolkata Nizam: ট্যাংরা-ধাপার কসাইখানায় বাড়ল নজরদারি, মাংস সরবরাহে টান

KTV Bangla 6 days ago

Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya

কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতার বুকে বসে গোমাংসের সুস্বাদু (Kolkata Nizam) পদ উপভোগ করতে চাইলে, একটাই ঠিকানা নিজামস। শুধু রোল নয়, তন্দুরি, কাবাব এতটাই জনপ্রিয় যে নাম শুনলেই মুখে জল আসে। কিন্তু ভোজনরসিকদের মনখারাপ। নিজামসের মেন্যুতে করা হয়েছে কাঁটছাঁট।

কিন্তু কেন? (Kolkata Nizam)

সম্প্রতি, রাজ্যে সরকারের পালাবদল (Kolkata Nizam) হয়েছে। সেই কারণেই পশু নিধনের ক্ষেত্রে জারি হয়েছে কঠোর নিয়ম। বর্তমানে শহরে সরকারি অনুমোদিত কসাইখানা রয়েছে ট্যাংরা এবং ধাপা সংলগ্ন এলাকায়। অভিযোগ, এতদিন বহু ক্ষেত্রে পশুর শারীরিক পরীক্ষা বা প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখা হত না। কিন্তু নতুন নিয়ম কার্যকর হওয়ার পর থেকে প্রতিটি পশুর স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। ফলে মাংসের জোগানে কিছুটা ঘাটতি তৈরি হয়েছে বলে ব্যবসায়ী মহলের দাবি।

বাড়ানো হয়েছে নজরদারি

বিশেষ করে পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড চত্বরে যেসব রেস্তরাঁয় গোমাংসের নানা পদ জনপ্রিয়, সেগুলির উপরও নজরদারি বাড়ানো হয়েছে। প্রশাসনের বক্তব্য, অপরীক্ষিত মাংস থেকে সংক্রমণ বা গুরুতর অসুস্থতার আশঙ্কা থাকতেই পারে। তাই জনস্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Dirty Dishes Vastu: রাতভোর বেসিনে ছড়িয়ে এঁটো বাসন, আর্থিক ক্ষতির আশঙ্কা!

যদিও রেস্তরাঁ মালিকদের অনেকেই প্রকাশ্যে মন্তব্য করতে চাননি, তবে একাংশ ব্যবসায়ীর বক্তব্য-সরকারি নিয়ম মেনে চলাই উচিত। সাধারণ খাদ্যপ্রেমীরাও নিরাপদ খাবারের পক্ষেই মত দিচ্ছেন। তাঁদের মতে, খাবারের স্বাদ যেমন গুরুত্বপূর্ণ, তেমনই তার গুণমান এবং স্বাস্থ্যবিধিও সমান জরুরি। কঠোর নজরদারি দীর্ঘমেয়াদে সাধারণ মানুষেরই উপকার করবে বলেই মনে করা হচ্ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla