Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ইউরোপজুড়ে ভয়াবহ দাবদাহ ও দাবানলে বিপর্যস্ত হয়ে উঠেছে স্পেন এবং ফ্রান্সের বিস্তীর্ণ এলাকা (Lionel Messi)। তীব্র গরম, শুষ্ক আবহাওয়া এবং প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বনাঞ্চল, কৃষিজমি ও জনবসতিতে।
প্রাণ বাঁচাতে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন। উদ্ধারকারী বাহিনী নিরলস চেষ্টা চালালেও পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
স্পেনের জন্য মানবিক উদ্যোগ মেসির (Lionel Messi)
এই কঠিন সময়ে মানবতার নজির গড়লেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মাদ্রিদের পার্শ্ববর্তী সিয়েরা অয়েস্তে এলাকার পুনর্গঠনের জন্য তিনি ৮০ হাজার ইউরো দান করেছেন, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮৮ লক্ষ টাকার সমান। এই অর্থ ক্ষতিগ্রস্ত পরিকাঠামো মেরামত এবং স্থানীয় মানুষের পুনর্বাসনের কাজে ব্যয় করা হবে। মেসি নিজেও অনুরোধ জানিয়েছেন, যেন এই সাহায্যের অর্থ সঠিকভাবে ব্যবহার করা হয়।
স্পেনের সঙ্গে মেসির আবেগের সম্পর্ক (Lionel Messi)
আর্জেন্টিনায় জন্ম হলেও ফুটবলার হিসেবে মেসির উত্থান স্পেনেই। মাত্র ১৩ বছর বয়সে তিনি বার্সেলোনায় যোগ দেন এবং সেখানেই তাঁর চিকিৎসা ও ফুটবলজীবনের ভিত গড়ে ওঠে। দীর্ঘদিন বার্সেলোনার জার্সিতে খেলেছেন তিনি এবং স্প্যানিশ পাসপোর্টও রয়েছে তাঁর। তাই স্পেনের এই দুর্দিনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া তাঁর কাছে শুধু দায়িত্ব নয়, আবেগেরও প্রকাশ।
Dilip Ghosh: 'ধর্ম পালনে মাইক জরুরি!' দিলীপ ঘোষের প্রশ্নে নতুন বিতর্ক
প্রশংসায় স্পেন প্রশাসন
মেসির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মাদ্রিদের প্রেসিডেন্ট দিয়াজ আয়ুসো। তিনি জানিয়েছেন, আর্জেন্টাইন তারকার এই সাহায্য ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বড় ভরসা হয়ে উঠবে। মাঠে অসাধারণ সাফল্যের পাশাপাশি মানবিক কাজের মাধ্যমেও যে মানুষকে জেতা যায়, স্পেনের দাবানলের এই কঠিন সময়ে লিওনেল মেসি আবারও তার উজ্জ্বল প্রমাণ দিলেন।

