Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
MB Dipendu: সত্যি কি মোহনবাগান ছাড়ছেন দীপেন্দু?

MB Dipendu: সত্যি কি মোহনবাগান ছাড়ছেন দীপেন্দু?

KTV Bangla 1 week ago

Last Updated on [modified_date_only] by Tania Rakshit

কে টিভি বাংলা ডিজিটাল: মাঠের মধ্যে যখন তিনি সবুজ মেরুন জার্সিতে গোল করে টিমকে জেতাচ্ছেন, মাঠের বাইরে তখন তাঁর বিষাদের সুর। কথা হচ্ছে দীপেন্দু বিশ্বাসের (MB Dipendu)। তাঁকে ছেরে দিয়ে ভারতীয় ফুটবলের দলবদলের বাজারে বড় চমক দিতে চলেছে মোহনবাগান।

সবুজ মেরন ব্রিগেডের এই তরুণ এবং প্রতিভাবান বাঙালি ডিফেন্ডার নতুন মরসুমে যোগ দিতে চলেছেন চেন্নাইন এফসিতে। শোনা যাচ্ছে সমস্ত চুক্তি প্রায় সম্পন্ন। এখন নাকি শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার অপেক্ষা।

চেন্নাইনে দীপেন্দু (MB Dipendu)

সূত্রের খবর, দীপেন্দু এবং চেন্নাইন এফসির মধ্যে যাবতীয় বোঝাপড়া চূড়ান্ত হয়ে গিয়েছে। মোহনবাগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে, তরুণ এই ডিফেন্ডার 'ফ্রি ট্রান্সফারে' সবুজ-মেরুন জার্সি ছেড়ে চেন্নাইয়ের ক্লাবে পাড়ি জমাচ্ছেন। তবে ১০ আগস্টের আগে কিছু চুড়ান্ত হবে না। জানা গিয়েছে, এই লড়াইয়ে চেন্নাইন এফসির পাশাপাশি এফসি গোয়া এবং নর্থইস্ট ইউনাইটেড এফসি-ও দীপেন্দুকে (MB Dipendu) সই করাতে আগ্রহী ছিল। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত চেন্নাইয়ের প্রস্তাবই গ্রহণ করেছেন এই তরুণ তুর্কি।

কেন এই সিদ্ধান্ত? (MB Dipendu)

মোহনবাগানের মত বড় ক্লাবে তারকার ভিড়। প্রথম একাদশে জায়গা পাওয়া সম্ভব হচ্ছে না। হোসে মোলিনা এবং হাবাসের দলে তাঁর তাও অল্প কিছু সময়ের জন্য জায়গা হচ্ছিল। কিন্তু গতমরসুমে সার্জিও লোবেরার সময় রিজার্ভ বেঞ্চেই সময় কাটাতে হয়েছে। সুতরাং তাঁর থেকে অন্য দলে যোগ দিলে নিয়মিত খেলার সুযোগ থাকবে। তাই 'ম্যাচ টাইম'-কেই বেশি গুরুত্ব দিয়েছেন দীপেন্দু। নিয়মিত খেলার তাগিদ থেকেই কেরিয়ারের এই গুরুত্বপূর্ণ সময়ে তিনি চেন্নাইন এফসিকে বেছে নিয়েছেন।

আরও পড়ুন: Mohun Bagan CFL: কালীঘাটকে হারিয়ে ডুরান্ড কাপের প্রস্তুতি শুরু মোহনবাগানের

বর্তমানে কলকাতা ফুটবল লিগের কিছু দায়িত্ব পালনের পরেই দীপেন্দু চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গিয়েছে। আইএসএলের নতুন মরশুমে তরুণ এই ডিফেন্ডারকে চেন্নাইন এফসির রক্ষণভাগে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন ফুটবলপ্রেমীরা। তার এই সিদ্ধান্ত দীপেন্দুর ফুটবল কেরিয়ারে নতুন মোড় নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla