Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
MB Jemie Maclaren: শহরে আসলেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার! কলকাতায় পা রেখেই কী বললেন জেমি?

MB Jemie Maclaren: শহরে আসলেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার! কলকাতায় পা রেখেই কী বললেন জেমি?

KTV Bangla 6 days ago

Last Updated on [modified_date_only] by Tania Rakshit

কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতায় চলে এলেন জেমি ম্যাকলারেন (MB Jemie Maclaren)। মঙ্গলবার রাত ১২টা ৪৫ মিনিটে কলকাতা বিমান বন্দরে নামলেন তিনি। বাইরে বেরোতেই তাঁকে নিয়ে সমর্থকদের উন্মাদনা শুরু। অস্ট্রেলিয়া থেকে শহরে এসেই সমর্থকদের ভালোবাসায় মাতলেন তিনি।

বাগানে এবার তাঁর তৃতীয় মরসুম। জেমি ম্যাকলারেন নতুন মরসুম শুরু করার জন্য মুখিয়ে রয়েছেন। শহরে পা রেখেই দলের নতুন লক্ষ্য, নতুন কোচ নিয়ে মুখ খুললেন তিনি।

সাফল্যের লক্ষ্য (MB Jemie Maclaren)

গত মরসুমে লিগ জয় হাতছাড়া হওয়ায় হতাশ হয়েছিলেন ফুটবলার, ম্যানেজমেন্ট থেকে সমর্থকরা। সেকথা স্বীকার করেছেন ম্যাকলারেন। তিনি বলেন, "অতীতের অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিয়েছি। আমি আশাবাদী যে চলতি মরসুমে দল আরও ভালো করবে। গতবারের চেয়ে ভালো ফল করবে।"

ডুরান্ড কাপ (MB Jemie Maclaren)

চলতি মরসুমে দলের প্রথম বড় লক্ষ্য হল ডুরান্ড কাপ জয়। মোহনবাগান ডুরান্ড কাপকে প্রাক মরসুম প্রস্তুতি হিসেবেই দেখছে। তবুও জয়ের জন্য মরিয়া তারা। গত দুবার ডুরান্ড কাপ হাতছাড়া হয়েছে তাদের। তবে এবার ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপের যাত্রা শুরু করেছে তারা। তাই ডুরান্ড জয় নিয়ে আশাবাদী জেমি ম্যাকলারেন। তাঁর কথায়, "আমি এই ট্রফি জিততে চাই। দলের সঙ্গে দ্রুত যোগ দিতে চাই। অপেক্ষায় আছি খেলার জন্য। ট্রফি জিতে সমর্থকদের জন্য ভালো মরসুম শুরু করতে চাই।"

Gautam Gambhir: শ্রীলঙ্কা সিরিজই কি অ্যাসিড টেস্ট গম্ভীরের?

নতুন কোচ ও দল (MB Jemie Maclaren)

এই মরসুমে বাগানে নতুন কোচের আগমন হয়েছে। দলে নতুন মুখও এসেছে। এবার দলে নেই তার পুরোনো বন্ধুরা। তবে নতুন কোচ এবং সতীর্থদের সঙ্গে জেমি ম্যাকলারেনের (MB Jemie Maclaren) ইতিমধ্যে বেশ ভালো আলোচনা হয়েছে। তিনি বলেন, "দলের নতুন ফুটবলারদের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। এবারের দল যথেষ্ট শক্তিশালী।" কলকাতায় এসে নতুন চ্যালেঞ্জ নিতে তৈরি জেমি। ক্লাবের হয়ে ট্রফি জিততে মরিয়া জেমি ম্যাকলারেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla