Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Messi: বিশ্রামে লিওনেল মেসি! খেলবেন না বেশ কিছু ম্যাচ

Messi: বিশ্রামে লিওনেল মেসি! খেলবেন না বেশ কিছু ম্যাচ

KTV Bangla 5 days ago

Last Updated on [modified_date_only] by Tania Rakshit

কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপ ফাইনালে হারের পরই শুরু হয়েছে মেসিকে নিয়ে জোর আলোচনা। ইন্টার মায়ামির হয়ে মরসুমের শুরুর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠের বাইরে থাকবেন লিওনেল মেসি (Messi)। ১১ জুন থেকে ১৯ জুলাই দীর্ঘ প্রায় ৪০ দিন ধরে চলা ফিফা বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন তিনি।

ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ হলেও, পুরো টুর্নামেন্টে ৮টি গোল এবং ৪টি অ্যাসিস্ট করে নিজের ক্যারিশমা বজায় রেখেছিলেন তিনি। তবে দেশের জার্সিতে এই ম্যারাথন লড়াইয়ের পরই বাধ্যতামূলক বিশ্রামে যেতে হচ্ছে তাঁকে।

ফিফার বাধ্যতামূলক বিশ্রামের নিয়ম (Messi)

ফিফার নির্দেশিকা অনুযায়ী, দুটি ম্যাচের মধ্যে ন্যূনতম ৭২ ঘণ্টা বিরতি থাকা আবশ্যক। পাশাপাশি, প্রতিটি মরশুম শেষে একজন ফুটবলারকে কমপক্ষে ২১ দিনের বাধ্যতামূলক বিশ্রাম বা ছুটি দেওয়া বাধ্যতামূলক। এই নিয়মের জেরে আগামী ১০ অগস্টের আগে মেসির মাঠে ফেরার বা দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার কোনো সম্ভাবনাই নেই। ফলস্বরূপ, বাধ্য হয়েই মেসিকে বিশ্রামে পাঠিয়েছে ইন্টার মায়ামি ম্যানেজমেন্ট।

যে ম্যাচগুলি মিস করতে চলেছেন মেসি (Messi)

২১ দিনের বাধ্যতামূলক বিশ্রামের কারণে ইন্টার মায়ামির হয়ে অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ ম্যাচে দেখা যাবে না লিওকে। এই ম্যাচগুলির মধ্যে রয়েছে ২২ জুলাই শিকাগো ফায়ারের বিরুদ্ধে ম্যাচ, ২৫ জুলাই সিএফ মন্ট্রিয়লের বিরুদ্ধে ম্যাচ, ১ অগস্ট কলম্বাস ক্রুর বিরুদ্ধে ম্যাচ এবং ৫ ও ৮ অগস্টে লিগস কাপে যথাক্রমে সান লুইস ও মন্টেরের বিরুদ্ধে ম্যাচগুলি।

আরও পড়ুন: Spain Celebration: দেশে ফিরেই সেলিব্রেশনে মাতল স্পেন

অল-স্টার ম্যাচেও অনুপস্থিতি (Messi)

গত মরশুমের মতো এ বারেরও মেজর লিগ সকার অল-স্টার ম্যাচে দেখা যাবে না মেসিকে। গত বছর এই বিশেষ ম্যাচে না খেলায় তাঁকে এক ম্যাচের নির্বাসনের মুখে পড়তে হয়েছিল। তবে এ বার তাঁকে কোনো শাস্তির মুখোমুখি হতে হচ্ছে না, কারণ তাঁর এই অনুপস্থিতি কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং ফিফার বাধ্যতামূলক বিশ্রামের নিয়মের ফল। বিশ্বকাপের ধকল কাটিয়ে সম্পূর্ণ ফিট হয়ে খুব শীঘ্রই নতুন উদ্যমে ইন্টার মায়ামির জার্সিতে মাঠে ফিরবেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla