Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Mid-day Meal: গাড়িতে জিপিএস ট্র্যাকিং! 'মিড-ডে মিল' পৌঁছতে দেরি হলেই কড়া ব্যবস্থার হুঁশিয়ারি

Mid-day Meal: গাড়িতে জিপিএস ট্র্যাকিং! 'মিড-ডে মিল' পৌঁছতে দেরি হলেই কড়া ব্যবস্থার হুঁশিয়ারি

KTV Bangla 1 month ago

Last Updated on [modified_date_only] by Sumana Bera

ভ্রদীপ দাস, কলকাতা: ১ আগস্ট থেকে কলকাতার অধিকাংশ প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে মিড-ডে মিল (Mid-day Meal) সরবরাহের দায়িত্ব এসেছে ইসকনের (ISKCON) হাতে। কিন্তু শুরুর প্রথম সপ্তাহেই হোঁচট! লেট-লতিফ চালচলন! সময় পেরিয়ে যাচ্ছে, অথচ পৌঁছাচ্ছে না খাবার।

কোথাও থালা হাতে টেবিলে বসে অপেক্ষায় খুদে পড়ুয়ারা, তো কোথাও পরিষেবা নিয়ে ক্ষোভ দেখাচ্ছেন শিক্ষকরা। এবার এই ঢিলেঢালা মনোভাব বরদাস্ত নয় বলেই স্পষ্ট জানিয়ে দিল রাজ্য!

সময়মতো খাবার (Mid-day Meal) না পৌঁছালে যে কড়া আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, তা স্পষ্ট করে ইসকনকে একদম ঘড়ির কাঁটা ধরে বেঁধে দেওয়া হয়েছে ডেডলাইন।

New School Syllabus: নতুন পাঠ্যক্রম কমিটির প্রথম বৈঠক, শিক্ষায় বড় বদলের পথে রাজ্য

শিক্ষা দফতরের নয়া নির্দেশিকা (Mid-day Meal):

  • সকালের স্কুলে সকাল ৮টার মধ্যেই পৌঁছে দিতে হবে খাবার
  • দুপুরের স্কুলের ক্ষেত্রে ঘড়ির কাঁটা দুপুর ১:৩০-এর আগেই খাবার পৌঁছানো বাধ্যতামূলক
  • খাবার পরিবহণের প্রতিটি গাড়িতে জিপিএস ট্র্যাকিং বাধ্যতামূলক!
  • নবান্ন থেকেই ট্র্যাক করা হবে গাড়ির গতিবিধি

কেন জিপিএস ট্র্যাকিং?

শিক্ষা দফতর জানিয়েছে, গাড়িগুলোতে জিপিএস বসালে কন্ট্রোল রুম থেকে সরাসরি নজর রাখা যাবে খাবার বহনকারী ট্রাকের গতিবিধির ওপর। কোনো গাড়ি কোথায় আটকে রয়েছে বা ইচ্ছা করে দেরি করছে কি না, তা মুহূর্তেই স্পষ্ট হয়ে যাবে কর্তৃপক্ষের কাছে।

Heavy Rain: ভোরেই আঁধার নামল তিলোত্তমায়! বৃহস্পতিবার দুর্যোগ বাড়ার আশঙ্কা, সতর্কতা দুই বঙ্গেই

পরিষেবা শুরুর মাত্র কয়েক দিনের মধ্যেই কেন এই গোলমাল, তা নিয়ে প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তবে জিপিএস (GPS) নজরদারি এবং কড়া টাইমিংয়ের ফাঁদে ফেলে এবার ইসকনের এই মিড-ডে মিল (Mid-day Meal) সরবরাহ কতটা মসৃণ ও নিয়মিত হয়, নজর এখন সেদিকেই!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla