Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হল সিরাজকে। তাঁর পরিবর্তে নেওয়া হল অন্য পেসারকে (Mohammed Siraj)।
সিরাজের জায়গায় অন্য পেসার (Mohammed Siraj)
আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ শেষ, এবার সামনে রয়েছে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ।
এরপরেও রয়েছে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজ। আর সেই সিরিজেই পাওয়া যাবে দলের তারকা পেসার মহম্মদ সিরাজকে। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণকে (Mohammed Siraj)।
সূত্রের খবর অনুযায়ী ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে সিরাজকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিম এবং তিন ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরেই রয়েছে লম্বা আন্তর্জাতিক মরশুম আর সেই কথা মাথায় রেখেই এই সিধান্ত। সিরাজ যাতে পর্যাপ্ত রিকোভারি সময় পান সেই কারণেই এই সিদ্ধান্ত।
আফগানদের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচের সিরিজ খেলেছে শুভমন গিলরা। সেই টেস্টে অনিশ্চিত থাকার পরেই আফগানদের বিরুদ্ধে সিরিজ খেলেন সিরাজ। এই ভারতীয় পেসারের ওয়ার্কলোড নিয়ে প্রশ্ন উঠছে। আইপিএল-এর ফাইনালে গুজরাটের হয়ে খেলেছেন তিনি। সেই কারণেই তৈরি হয় তাঁর খেলা নিয়ে সংশয়। সেখানে সিরাজের জায়গায় শোনা যাচ্ছিল আকিব নবির খেলার কথা। জম্মু কাশ্মীরের রঞ্জি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত তাঁর অভিষেক হয়নি বরং সিরাজই খেলেন।
নবির অভিষেক না হলেও প্রথম অভিষেকেই নজর কেড়ে নেন তরুণ স্পিনার মানব সুতার। টেস্ট অভিষেকের প্রথম ইনিংসেই ছয় উইকেট নিয়ে নাম লিখিয়েছিলেন এলিট লিস্টে। এর আগে এই তালিকায় ছিল নরেন্দ্র হিরওয়ানি, রবিচন্দ্রন অশ্বিন, দিলীপ দোশী এবং সৈয়দ আবিদ আলি। টেস্ট অভিষেকে দশম ভারতীয় হিসেবে পাঁচ উইকেট নেওয়ারও নজির গড়েন তিনি। তাঁর বলে স্পিনের সঙ্গে সঙ্গে ছিল স্পিডের তারতম্য এবং বৈচিত্র। আগামীদিনে যে তাঁকে নিয়ে ভারতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা সুদূর প্রসারী সেটা আগেই নজিৎ পাওয়া গেছিল। তিনিও নিজের প্রথম পারফরম্যান্স দিয়ে সেই বিশ্বাস আরও অর্জন করলেন (Mohammed Siraj)।

