Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Mohun Bagan: বৃষ্টির কারণে মাঠে নামতে পারলেন না জেমি-মিগুয়েল

Mohun Bagan: বৃষ্টির কারণে মাঠে নামতে পারলেন না জেমি-মিগুয়েল

KTV Bangla 3 weeks ago

Last Updated on [modified_date_only] by Tania Rakshit

কে টিভি বাংলা ডিজিটাল: মোহনবাগান (Mohun Bagan) অনুশীলনে প্রকৃতির বাধা। বুধবার মোহনবাগানের দুই তারকা ফুটবলার জেমি ম্যাকলারেন এবং মিগুয়েলের প্রথম দিনের যৌথ অনুশীলন শুরু হওয়ার কথা থাকলেও, অবিরাম বৃষ্টির জেরে তা পুরোপুরি ভেস্তে গেল।

গত কয়েক দিন ধরেই কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আকাশের মুখ ভার। খেপে খেপে চলা ভারী বৃষ্টির কারণে এদিন পরিকল্পনা মাফিক মাঠে নামতে পারলেন না এই দুই সুপার স্টার।

দুই তারকার আগমন (Mohun Bagan)

সোমবার রাত ১২:৪৫ মিনিটে শহরে পা রেখেছিলেন তারকা স্ট্রাইকার জেমি ম্যাকলারেন। মঙ্গলবার সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মোহনবাগান দল মাঠে নামলেও সেই ম্যাচে ছিলেন না তিনি। প্রতিপক্ষ দুর্বল থাকায় অবশ্য জেমির অভাব সেভাবে অনুভূত হয়নি। অন্যদিকে, আজ ভোররাতেই কলকাতায় এসে পৌঁছন দলের নতুন প্লে-মেকার মিগুয়েল।

জেমি-মিগুয়েল জুটি (Mohun Bagan)

স্বাভাবিকভাবেই, নতুন মরসুমে এই দুই বিদেশির প্রথম অনুশীলনের দিন হিসেবে বুধবারের দিকেই তাকিয়ে ছিলেন সবুজ-মেরুন সমর্থকরা। একজন নিখুঁত গোলমেশিন এবং অন্যজন দলের মাঝমাঠের চালিকাশক্তি তথা প্লে-মেকার এই দুই তারকার জুটির ওপর ভরসা রেখেই বড় স্বপ্ন দেখছে ম্যানেজমেন্ট ও ভক্তকূল। প্রতিপক্ষের রক্ষণভাগে ত্রাস সৃষ্টি করতে এই জুটির কার্যকারিতা কতটা হতে পারে, তা নিয়ে জল্পনার শেষ নেই ময়দানে। কিন্তু প্রথম দিনই প্রকৃতির খামখেয়ালিপনায় সেই প্রত্যাশিত অনুশীলনে জল পড়ল।

মিগুয়েলের ইচ্ছে প্রকাশ (Mohun Bagan)

জেমি ম্যাকলারেনের সঙ্গে জুটি বাঁধতে মুখিয়ে আছে মিগুয়েল। মোহনবাগানে যোগ দিয়েই সে কথা জানিয়েছিলেন তিনি। মিগুয়েল জানিয়েছিলেন তিনি গোল করাতে ভালোবাসেন। আর জেমি গোল করতে। তাই জেমি ম্যাকলারেনকে গোল করাতে চান তিনি। তার জুটি বেধে মোহ্নবাগানকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চান। তাই মাঠে নামার আগেই এই জুটিকে ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে।

East Bengal-Mohun Bagan: মাঝরাতে ডার্বি, উত্তেজনা ও উন্মাদনায় ভরা পরিবেশ

তৈরি হওয়া উন্মাদনা সাময়িক ধাক্কা খেলেও সমর্থকদের নজর এখন পরবর্তী অনুশীলনের দিকে (Mohun Bagan)। বরুণদেবের কৃপায় কবে সবুজ ঘাসে একসঙ্গে পা রাখেন এই জুটি এবং নতুন মরসুমে মাঠে নেমে তারা কতটা ঝড় তোলেন, এখন সেটাই দেখার।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla