Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Neymar: চোটের কারণে স্বপ্ন ভঙ্গ হতে চলেছে নেইমারের?

Neymar: চোটের কারণে স্বপ্ন ভঙ্গ হতে চলেছে নেইমারের?

KTV Bangla 2 days ago

Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya

কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন ফুটবল বিশ্বকাপের পূর্বে ফের চোট পেয়েছেন ব্রাজিলের এই তারকা (Neymar)।

চোটের কারণে কপাল পুড়ল নেইমারের? (Neymar)

দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছিল ব্রাজিলের স্কোয়াড ঘোষণার দিন। প্রায় আড়াই বছরের লড়াই যেন অবশেষে দেখেছিল জয়ের মুখ।

বিশ্বকাপের দলে সুযোগ পেয়ে সেই রাতে কান্নায় ভেঙে পড়েছিলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। কিন্তু তার অল্প দিনের মধ্যেই যেন স্বপ্ন ভঙ্গ হওয়ার পথে (Neymar)।

নেইমারকে ঘিরেই ব্রাজিল সমর্থকরা বিশ্বজয়ের আশায় বুক বাঁদছিলেন আর সেই আশায় জল ঢালল নেইমারের চোট। আশঙ্কা তাঁকে নিয়ে আগে থেকেই ছিল এবার সেটাই সত্যি হল। যার ফলে মাথায় হাত ব্রাজিল ভক্তদের।

সম্প্রতি রিপোর্ট অনুযায়ী মেডিক্যাল টেস্টের পর জানা গেছে পেশিতে গুরুতর চোট রয়েছে তাঁর। সেই চোটের কারণে আগামী দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। এর জন্য দুটি প্রস্তুতি ম্যাচ এবং বিশ্বকাপের প্রাথমিক পর্বেও খেলতে পারবেন না তিনি। এই খবরে ব্রাজিল সমর্থক এবং নেইমার ভক্তদের মাথায় বাজ ভেঙে পড়েছে (Neymar)।

বিশ্বকাপের আগে ব্রাজিলের প্রথম ট্রেনিং সেশন নেইমার অংশ নিতে পারেননি। সেই সময় দেশের ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, মেডিক্যাল টেস্টে অংশ নেওয়ার জন্য ট্রেনিংয়ে আসেননি নেইমার। পরে এই নিয়ে মুখ খোলেন দলের চিকিৎসক। তিনি বলেন, 'গ্রেড ২ মাসল ইনজুরি হয়েছে নেইমারের। আমাদের মনে হচ্ছে আগামী দু-তিন সপ্তাহ পরে ফিরতে পারবে ও।'

Swarup Juin: স্ংসার ভাঙা নিয়ে এবার মুখ খুললেন জুঁই: অনেকদিনই সেপারেশনে, জানালেন স্বরূপ ঘরণী

নেইমার এই মুহূর্তে খেলেন সান্তোসের হয়ে আর তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল নেইমারের কাফ মাসেলে ফ্লুইড জমেছে তবে ব্রাজিল দলের মেডিক্যাল টিমের সদস্যরা মনে করছিলেন কিছু তথ্য গোপন করছে ক্লাব। আর তাঁদের আশঙ্কাই সত্যি হল চোট এর থেকে অনেক বেশি গুরুতর আর সেই নিয়ে এবার ব্রাজিলের কপালে চিন্তার ভাঁজ। এখন একটাই প্রশ্ন নেইমার আদৌ বিশ্বকাপ খেলতে পারবেন তো (Neymar)?

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla