Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Pathology Center: কাটমানির খেলা-বেআইনি প্যাথলজির দিন শেষ! একধাক্কায় বন্ধ ২৮ ডায়াগনস্টিক সেন্টার

Pathology Center: কাটমানির খেলা-বেআইনি প্যাথলজির দিন শেষ! একধাক্কায় বন্ধ ২৮ ডায়াগনস্টিক সেন্টার

KTV Bangla 1 week ago

Last Updated on [modified_date_only] by Sumana Bera

কে টিভি বাংলা ডিজিটাল: কাটমানির খেলা আর বেআইনি প্যাথলজির (Pathology Centers) দিন শেষ! এবার সোজা অ্যাকশন মোডে রাজ্য স্বাস্থ্য দফতর। এক ধাক্কায় বন্ধ হতে চলেছে ২৮টি বেআইনি ডায়াগনস্টিক সেন্টার।

'সিন্ডিকেট বরদাস্ত নয়'

সরকারি হাসপাতালে সব ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন গরিব রোগীদের পাঠানো হচ্ছে বাইরে?

কেনই বা নির্দিষ্ট কিছু ডায়াগনস্টিক সেন্টারের নাম লিখে দিচ্ছেন চিকিৎসকরা? এর পেছনে কি শুধুই কাটমানির লোভ? হলদিয়া ও পূর্ব মেদিনীপুর সফরে গিয়ে এই অভিযোগ পেয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (Sharadwat Mukherjee)! তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, কোনও রকম সিন্ডিকেট বরদাস্ত নয় (Cut-money Scam)। প্রয়োজনীয় নথিপত্র ও অনুমোদনহীন সমস্ত বেসরকারি কেন্দ্র (Pathology Centers) অবিলম্বে বন্ধ করতে হবে।

Sharadwat Mukherjee: অভিষেকের পালানোর প্রচেষ্টায় লক্ষণ রেখা টানা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ডঃ শারদ্বত মুখোপাধ্যায়

বন্ধ ২৮ ডায়াগনস্টিক সেন্টার (Pathology Centers)

মন্ত্রীর সেই কড়া হুঙ্কার মিলতেই নড়েচড়ে বসে প্রশাসন। নন্দীগ্রামের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অসিত দেওয়ানের নেতৃত্বে শুরু হয় একের পর এক জায়গায় অভিযান! নন্দীগ্রাম হাসপাতাল মোড়, বাইপাস, কাঁথি স্কুল বাজার থেকে খেজুরির কলাগেছিয়া, চিরুনি তল্লাশি চালিয়ে জাল গুটানো হয় ২৮ অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারের (Pathology Centers)। ২৮টি নিয়মবহির্ভূত ডায়াগনস্টিক সেন্টার চিহ্নিত করে তৎক্ষণাৎ বন্ধের নোটিস ধরানো হয়। সব সেন্টারগুলিকে শোকজের পাশাপাশি একযোগে 'ক্লোজার নোটিস' জারি! তালা ঝোলানোর জন্য স্থানীয় থানাগুলিতে পাঠানো হয় তালিকা।

Forward Bloc: নেতাজি সুভাষচন্দ্র বসুর 'অবমাননার' প্রতিবাদ, দেশব্যাপী বড় আন্দোলনের ডাক ফরোওয়ার্ড ব্লকের

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই অ্যাকশন তো স্রেফ ট্রেলার! আগামী দিনে জেলা জুড়ে বেআইনি প্যাথলজি ও চিকিৎসকদের কাটমানি প্রথার ওপর চালাতে আরও বড় অভিযান আসতে চলেছে। প্রশাসনের এই কড়া পদক্ষেপে এখন ঘুম উড়েছে অসাধু চক্রের!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla