Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Pavan Malhotra: সংসদে ঢুকে যাবে, আর পুলিশ থামাবে না?: দিল্লির জেনজি বিক্ষোভ নিয়ে অকপট বলি অভিনেতা

Pavan Malhotra: সংসদে ঢুকে যাবে, আর পুলিশ থামাবে না?: দিল্লির জেনজি বিক্ষোভ নিয়ে অকপট বলি অভিনেতা

KTV Bangla 2 weeks ago

Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya

কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লির যন্তর মন্তরে জেনজি-দের বিক্ষোভে ইস্তফা (Pavan Malhotra) দিতে বাধ্য হয়েছেন দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এহেন প্রতিবাদ সম্পর্কে বলি অভিনেতা পবন মালহোত্রা কী বলছেন?

অভিনেতার মত, "ওরা বলছে যেই পুলিশ অফিসাররা ( Pavan Malhotra ) মেরেছে ওদের উপর কেস করুন।

পুলিশ অফিসাররা মেরেছে? নাকি ওরাই পাথর ছুঁড়েছে প্রথমে। ওরা বলছে সংসদে ঢুকে যাবে। আর পুলিশ থামাবে না? আপনারা যদি এতই বোঝেন, এটা আপনাদের ভবিষ্যৎ, আমি তো আমার জীবনের অনেকটাই বেঁচে নিয়েছি। পুলিশকে আগে পাথর মারা হয়েছে, কত এডিট করে দেখাচ্ছে সব।"

বসে বিচার করুন (Pavan Malhotra)

তিনি আরও বলেন, "বসে বিচার করুন। আমি যা জেনজি দেখেছি, এদের মাথায় তো বুদ্ধিই নেই। কেউ বললো আর ওরাও চলে এল! কী ধরণের ভাষা বলছে তারা। মেয়েরা কী ধরণের ভাষা বলছে! কী করছে সেখানে তারা, ভাঙচুর করছে।"

Ramayana Hindi Trailer: ব্রহ্মমুহূর্তে প্রকাশ 'রামায়ণ'-এর ট্রেলার, নজর কাড়লেন রণবীর-যশ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla