Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Rajasthan: দ্বিতীয় বিয়ের জেরেই খুন? পঞ্চায়েত প্রধান-সহ ৪ জনকে পুড়িয়ে মারার অভিযোগ!

Rajasthan: দ্বিতীয় বিয়ের জেরেই খুন? পঞ্চায়েত প্রধান-সহ ৪ জনকে পুড়িয়ে মারার অভিযোগ!

KTV Bangla 1 week ago

Last Updated on [modified_date_only] by Aditi Singha

কে টিভি বাংলা ডিজিটাল: রাজস্থানের আজমের জেলার এক ভয়াবহ হত্যাকাণ্ড ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় (Rajasthan)। একই পরিবারের চারজনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে পরে গাড়িতে তুলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মৃতদের মধ্যে রয়েছেন এক প্রাক্তন পঞ্চায়েত প্রধান, তাঁর দ্বিতীয় স্ত্রী, বৃদ্ধা মা এবং এক নাবালিকা ভাইঝি।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে পারিবারিক কলহ, দীর্ঘদিনের মানসিক নির্যাতন এবং প্রতিশোধের ভয়ঙ্কর ছবি। ঘটনায় অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের প্রথম স্ত্রী ও তাঁর সন্তানদের।

অগ্নিদগ্ধ গাড়ি থেকে উদ্ধার চার দেহ (Rajasthan)

বৃহস্পতিবার সকালে শ্রীরামপুরা গ্রাম এলাকায় একটি খেতের মধ্যে দাঁড়িয়ে থাকা একটি পুড়ে যাওয়া গাড়ি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। গাড়িটি থেকে ধোঁয়া বের হতে দেখে সন্দেহ হয় তাঁদের। কাছে গিয়ে তাঁরা দেখেন, গাড়ির ভিতরে রয়েছে চারটি সম্পূর্ণ ঝলসানো দেহ। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রথমদিকে ঘটনাটি দুর্ঘটনা বলে মনে হলেও তদন্ত এগোতেই সামনে আসে এক ভয়ংকর পরিকল্পিত হত্যাকাণ্ডের কাহিনি।

দুই বিয়ে ঘিরেই বাড়ছিল পারিবারিক অশান্তি (Rajasthan)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত প্রাক্তন পঞ্চায়েত প্রধান রাম সিং চৌধরীর দুটি বিয়ে ছিল। প্রথম স্ত্রী সুনীতার সঙ্গে তাঁর বহু বছরের দাম্পত্য জীবন এবং দুই সন্তান রয়েছে। তবে কয়েক বছর আগে প্রথম স্ত্রীর আপত্তি উপেক্ষা করেই দ্বিতীয়বার সুরজ্ঞান নামে এক মহিলাকে বিয়ে করেন রাম সিং। অভিযোগ, দ্বিতীয় বিয়ের পর থেকেই প্রথম স্ত্রী ও সন্তানদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন তিনি। পরিবারের সদস্যদের দাবি, প্রায় প্রতিদিনই মদ্যপ অবস্থায় বাড়িতে অশান্তি করতেন রাম সিং। মারধর ও মানসিক অত্যাচারের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

সামান্য ঝগড়া থেকে রক্তাক্ত পরিণতি (Rajasthan)

তদন্তকারীদের দাবি, বৃহস্পতিবারও পরিবারে প্রবল অশান্তি শুরু হয়। সেই সময় রাগের মাথায় রাম সিংয়ের নাবালক ছেলে ধারালো অস্ত্র দিয়ে বাবাকে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ। ঘটনার প্রত্যক্ষদর্শী হয়ে পড়েন রাম সিংয়ের দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ফলে তাঁকেও খুন করা হয় বলে পুলিশের অনুমান। চিৎকার শুনে ঘরের বাইরে বেরিয়ে আসেন রাম সিংয়ের বৃদ্ধা মা এবং এক ভাইঝি। অভিযোগ, তাঁদেরও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে হত্যা করা হয়।

প্রমাণ লোপাটে গাড়িতে আগুন (Rajasthan)

চারটি খুনের পর অভিযুক্তরা দেহগুলি একটি গাড়িতে তোলে। এরপর নির্জন খেতের মধ্যে নিয়ে গিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, যাতে সমস্ত প্রমাণ নষ্ট হয়ে যায়। পুলিশের ধারণা, হত্যাকাণ্ডকে দুর্ঘটনা বলে দেখানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু তদন্তে একাধিক অসঙ্গতি সামনে আসতেই রহস্য ফাঁস হতে শুরু করে।

অনলাইনে কেনা হয়েছিল ছুরি! (Rajasthan)

তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পুলিশ জানিয়েছে, রাম সিংয়ের নাবালক ছেলে নাকি আগেই এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিল। এর জন্য অনলাইনে একটি ছুরিও কেনা হয়েছিল বলে দাবি তদন্তকারীদের। শুধু তাই নয়, ঘটনার আগে বাবাকে বিয়ার খাইয়ে অচেতন বা দুর্বল করার চেষ্টাও করা হয়েছিল বলে জানা গিয়েছে।

Annapurna Yojana: বিডিও ও বিধায়কের নয়া উদ্যোগ, ছাতনার প্রত্যন্ত গ্রামাঞ্চলে অন্নপূর্ণা যোজনার নতুন ফর্ম বিলি শুরু

প্রশ্ন নিরাপত্তা ও পারিবারিক সম্পর্ক নিয়ে

এই নৃশংস হত্যাকাণ্ডে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন, পরিবারে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। তবে পরিস্থিতি এত ভয়াবহ দিকে যাবে, তা কেউ কল্পনাও করতে পারেননি। ঘটনাটি ফের একবার প্রশ্ন তুলে দিল পারিবারিক হিংসা, মানসিক নির্যাতন এবং দীর্ঘদিনের অশান্তির ভয়াবহ পরিণতি নিয়ে। একই সঙ্গে নাবালকদের মানসিক অবস্থার দিকেও নজর দেওয়ার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিচ্ছে এই ঘটনা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla