Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Ranojoy Shyamoupti Separation: বিচ্ছেদের পথে হাঁটতে চলেছে রনজয়-শ্যামৌপ্তি?

Ranojoy Shyamoupti Separation: বিচ্ছেদের পথে হাঁটতে চলেছে রনজয়-শ্যামৌপ্তি?

KTV Bangla 2 weeks ago

Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya

কে টিভি বাংলা ডিজিটাল: অনুষ্কা জোয়ারদার: সম্প্রতি রনজয় বিষ্ণুর সঙ্গে শ্যামৌপ্তি (Ranojoy Shyamoupti Separation) মুদলির বিবাহ বিচ্ছেদ নিয়ে টলিপাড়ায় শোরগোল।

চলতি বছর ১৪ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন রনজয়-শ্যামৌপ্তি (Ranojoy Shyamoupti Separation)।

তাঁদের বিয়ে ছিল নজর কাড়া। বিয়ের ফটোশ্যুট থেকে আয়োজন সব কিছুর মধ্যেই ছিল চমক। মানুষের ভালবাসা এবং আশীর্বাদ সমাজমধ্যমে উপচে পড়তেও দেখা গিয়েছিল। তাহলে হঠাৎ কী হলো?

হঠাৎ কী ব্যাপার? (Ranojoy Shyamoupti Separation)

সূত্রের খবর, কয়েক মাস পারতে না পেরোতেই (Ranojoy Shyamoupti Separation) আলাদা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে এই নব দম্পতির। সূত্রের খবর, বিয়ের ১৫ দিন পর থেকেই সম্পর্কে জড়ান শ্যামৌপ্তি মুদলি। ছেলেটি একটি ক্যাফের মালিক। তাঁর সঙ্গে একাধিক দিন একসঙ্গে কাটান অভিনেত্রী। বিয়ের ৫ মাস পর থেকেই রণজয়ের সঙ্গে এক বাড়ি থাকা বন্ধ করেন। অভিনেত্রী। সম্প্রতি রনজয়-শ্যামৌপ্তি এই মুহূর্তে আলাদা থাকছেন।

Tulu Mondal: টাকা উদ্ধারের পর গ্ৰেফতারির আশঙ্কা! হাইকোর্টে রক্ষাকবচের আর্জি টুলু মণ্ডলের

রনজয়-শ্যামৌপ্তির বিচ্ছেদ!

রণজয়ের সঙ্গে যোগাযোগ করায় তিনি জানান যে, ' আমার ব্যক্তিগত বিষয় আমি এই মুহুর্তে কথা বলতে পারব না। আমি কি ভাবে কাটিয়েছি এবং কাটাচ্ছি সেটা শুধু আমি জানি।' সম্ভবত খব শীগ্রই আইনি পথে হাঁটবেন রঞ্জয় বিষ্ণু। এই মুহুর্তে প্রতিজ্ঞা ধারাবাহিকের লিড চরিত্রে রয়েছেন রণজয়। অভিকা মালাকারের সঙ্গে তাঁর অনস্ক্রিন কেমিস্ট্রি ইতিমধ্যেই দর্শকের মন জয় করেছে। তাঁদের এই বন্ধুত্ব নিয়েও একাধিক কুরুচিকর মন্তব্য সামনে এসেছে যা নিয়ে একেবারে হতাশ রনজয় বিষ্ণু এবং অভিকা মালাকার। তবে একটি জুটির মধ্যে গুঞ্জন টলিপাড়ায় নতুন কিছু নয়। তবে বেশ কিছু দিন ধরে যা কানে আসছে সেটা হল রনজয়-শ্যামৌপ্তির বিচ্ছেদ। আবারও কি আরও এক বিচ্ছেদের সাক্ষী থাকতে চলেছে স্টুডিও পাড়া?

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla