Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাইরে কটকটে রোদ্দুর, ভীষণ গরম (Refreshing Lemonade)। মন চাইছে ঢকঢক করে কোল্ডড্রিঙ্কস খেতে। কিন্তু অতিরিক্ত চিনি মানেই অতিরিক্ত কার্বোহাইড্রেট। তারপর প্রসেসড প্যাকেজিং, শরীরের জন্য ভালো নয় মোটেই।
তাই বাড়িতেই ঝটপট বানিয়ে ফেলুন রিফ্রেশিং কিছু। ভয় নেই, রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে হবে না ঘন্টার পর ঘন্টা।
কী কী লাগবে? (Refreshing Lemonade)
লেবু (Refreshing Lemonade)
সামান্য সুগার ফ্রি
পুদিনা পাতা
চাট মশলা
বিট নুন
সোডা ওয়াটার
Garga Chatterjee Bail: শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর, ১০ দিন পর জেল থেকে ছাড়া পেলেন গর্গ
বানাবেন কীভাবে?
প্রথমে গ্লাসে অল্প লেবু ও পুদিনা পাতা নিয়ে সেটাকে ভারী কিছু দিয়ে থেঁতো করে নিন। সামান্য বিট নুন ও চাট মশলা যোগ করুন। সুগার ফ্রি মেশাতে একদম ভুলবেন না। সব শেষে মেশান সোডা ওয়াটার। ব্যাস রেডি রিফ্রেশিং লেমনেড।

