Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
RG Kar Case: আরজি কর কাণ্ডে ফের বড় মোড়! ভিনরাজ্য থেকে গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান

RG Kar Case: আরজি কর কাণ্ডে ফের বড় মোড়! ভিনরাজ্য থেকে গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান

KTV Bangla 6 days ago

Last Updated on [modified_date_only] by Aditi Singha

কেটিভি বাংলা ডিজিটাল : আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর তাঁর দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগকে কেন্দ্র করে তদন্তে ফের বড়সড় পদক্ষেপ করল পুলিশ (RG Kar Case)। এই মামলায় পানিহাটি পুরসভার প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে-কে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করেছে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ।

দীর্ঘদিন ধরে ভিনরাজ্যে তাঁর খোঁজে তল্লাশি চালানোর পর অবশেষে তাঁকে আটক করতে সক্ষম হয়েছে তদন্তকারী দল।

ওড়িশা থেকে হায়দরাবাদ (RG Kar Case)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমনাথ দে-র সন্ধানে এর আগে ওড়িশার বিভিন্ন জায়গা এবং হায়দরাবাদে তল্লাশি চালানো হয়েছিল। কিন্তু বেশ কিছুদিন ধরেই তাঁর কোনও সন্ধান মিলছিল না। শেষ পর্যন্ত তদন্তের সূত্র ধরে বেঙ্গালুরুতে পৌঁছন তদন্তকারীরা। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়।

এই গ্রেফতারিকে আরজি কর সৎকারকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলেই মনে করা হচ্ছে। তরুণী চিকিৎসকের দেহ সৎকারের ক্ষেত্রে কারা কী ভূমিকা নিয়েছিলেন, সেই বিষয়ে তদন্তকারীদের হাতে আরও তথ্য আসতে পারে বলে মনে করা হচ্ছে।

আজ বেঙ্গালুরুর আদালতে পেশ (RG Kar Case)

গ্রেফতারের পর আজ সোমনাথ দে-কে বেঙ্গালুরুর সিটি সিভিল কোর্টে পেশ করা হবে। তাঁকে পশ্চিমবঙ্গে নিয়ে আসার জন্য আদালতে ট্রানজিট রিমান্ডের আবেদন জানাবে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। আদালত রিমান্ড মঞ্জুর করলে আজই তাঁকে নিয়ে পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দেওয়ার কথা তদন্তকারী দলের।

আগামীকাল ব্যারাকপুর আদালতে হাজিরা (RG Kar Case)

পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরু থেকে পশ্চিমবঙ্গে নিয়ে আসার পর আগামীকাল সোমনাথ দে-কে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হতে পারে। সেখানেই তদন্তের পরবর্তী ধাপ নির্ধারিত হবে এবং তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে পুলিশ।

Darjeeling Loco Shed Collapse: টানা বৃষ্টিতে দার্জিলিংয়ে ভাঙল ঐতিহাসিক লোকোশেড, আহত ৮ রেলকর্মী

নির্মল ঘোষের পর এবার সোমনাথ দে

উল্লেখ্য, এই মামলাতেই এর আগে ওড়িশার বালেশ্বর থেকে নির্মল ঘোষকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার সোমনাথ দে-র গ্রেফতারি তদন্তে নতুন মাত্রা যোগ করল। দেহ সৎকারের পুরো প্রক্রিয়ায় কারা যুক্ত ছিলেন, কীভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং তড়িঘড়ি সৎকারের নেপথ্যে ঠিক কী কারণ ছিল-এই প্রশ্নগুলির উত্তর খুঁজতেই তদন্ত আরও এগোবে বলে মনে করা হচ্ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla