Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Rohit Sharma: ওয়ানডে সিরিজে অনিশ্চিত রোহিত-হার্দিক?

Rohit Sharma: ওয়ানডে সিরিজে অনিশ্চিত রোহিত-হার্দিক?

KTV Bangla 18 hrs ago

Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya

কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল-এর সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান রোহিত শর্মা। চোট সারিয়ে শেষ দিকের কয়েকটি ম্যাচে শুধু ব্যাট করেছিলেন রোহিত তবে অনিশ্চিয়তা রয়েছে হার্দিককে নিয়ে (Rohit Sharma)।

রোহিত-হার্দিককে নিয়ে তৈরি জল্পনা (Rohit Sharma)

আফগানিস্তানের বিরুদ্ধে বিশাল ব্যবধানে টেস্ট ম্যাচ জয়ের পর এবার লক্ষ্য একদিনের সিরিজ। সেই সিরিজে আগেই ছিটকে গেছিলেন বিরাট কোহলি। তবে প্রশ্নের মুখে রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়া। ভারতীয় সমর্থকদের মধ্যে এখন একটাই প্রশ্ন যে আফগানদের বিরুদ্ধে রোহিত শর্মা খেলবেন কিনা (Rohit Sharma)।

তবে আফগানিস্তানের বিরুদ্ধে রেকর্ড ব্যবধানে টেস্ট জয়ের পর আশার কথা শোনালো শীতাংশু কোটাক। ভারতের ব্যাটিং কোচ জানিয়েছেন আফগানদের বিরুদ্ধে রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়ার খেলার সম্ভাবনা রয়েছে। তবে সিরিজের আগে সে বিষয়েও নিশ্চিত করে কিছু জানানো যাচ্ছে না।

আইপিএল-এ চোটের কবলে পড়েন রোহিত এবং হার্দিক। চোটের জন্য দুজনেই বেশ কয়েকটি ম্যাচ মিস করেছেন। ফিটনেস নিয়ে সমস্যা থাকলেও স্কোয়াডে রাখা হয়েছে তাঁদের। এরপর দুজনেই বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্স-এ যাওয়ার নির্দেশ দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই কারণেই এই দুই অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

Kankandighi News: তৃণমূল কার্যালয় থেকে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের অভিযোগ, চাঞ্চল্য কঙ্কনদিঘির বুড়িরপোলে

সোমবার কোটাক বলেছেন, 'রোহিত এবং হার্দিকের ফিটনেস এই মুহূর্তে ঠিক কেমন, তা বলতে পারব না। সিওই থেকে ছাড়পত্র পেয়েছে বলে শুনিনি। নিয়ম অনুযায়ী দু'জনকেই ফিটনেস পরীক্ষা দিতে হবে। তবে শুনেছি, দু'জনেই ভাল জায়গায় রয়েছে।' তিনি আরও বলেছেন, 'এক দিনের দলের ক্রিকেটারেরা নিউ চণ্ডীগড়ে সোমবার থেকেই আসবে। বুধবার বিকালে এখানে হালকা অনুশীলন করব আমরা। সে দিনই সব পরিষ্কার যাবে। আমরা বৃহস্পতিবার ধর্মশালায় যাব (Rohit Sharma)।'

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla