Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Saayoni Ghosh: মুখ্যমন্ত্রী থলপতি বিজয়ের সঙ্গে সাক্ষাৎ সায়নী ঘোষের, নেপথ্যে নতুন কোনও সমীকরণ?

Saayoni Ghosh: মুখ্যমন্ত্রী থলপতি বিজয়ের সঙ্গে সাক্ষাৎ সায়নী ঘোষের, নেপথ্যে নতুন কোনও সমীকরণ?

KTV Bangla 1 week ago

Last Updated on [modified_date_only] by Sumana Bera

কে টিভি বাংলা ডিজিটাল: সায়নী ঘোষ এবার তামিলভূমে! বিজয়ের সঙ্গে সাক্ষাতেই কি নতুন রাজনৈতিক বার্তা? তৃণমূল ছেড়ে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি অফ ইন্ডিয়ার (এনসিপিআই) সাংসদ হওয়া সায়নী ঘোষকে (Saayoni Ghosh) ঘিরে রাজ্য রাজনীতিতে জল্পনা থামছেই না।

দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও যাদবপুরের কার্যালয়ে তালা ঝোলানোর পর থেকে কিছুটা অন্তরালেই ছিলেন অভিনেতা-রাজনীতিবিদ। তবে মঙ্গলবার রাতে সোশাল মিডিয়ায় পোস্ট করা একগুচ্ছ ছবি ঘিরে ফের তোলপাড় শুরু হয়েছে নেটপাড়ায়।

একফ্রেমে বিজয়-সায়নী (Saayoni Ghosh)

সুদূর তামিলনাড়ুতে (Tamil Nadu) গিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা 'থলপতি' সি. জোসেফ বিজয়ের (Thiru C. Joseph Vijay) সঙ্গে দেখা করেছেন সায়নী (Saayoni Ghosh)। সেই সাক্ষাতের ছবি পোস্ট করতেই রাজনৈতিক ও বিনোদন মহলে চর্চার পারদ চড়েছে একলাফে। সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিগুলিতে দেখা যাচ্ছে, দক্ষিণী তারকা-মুখ্যমন্ত্রীকে হাসিমুখে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দিচ্ছেন সায়নী। কখনও আবার হাতজোড় করে চলে কুশল বিনিময়, কখনও ফ্রেমে ধরা পড়েছে দুজনের সেলফি। ছবির সঙ্গেই এক দীর্ঘ বার্তা লিখেছেন এনসিপিআই (NCPI) সাংসদ।

Weather Update: আগামী কয়েক ঘণ্টায় ধেয়ে আসছে তীব্র দুর্যোগ! ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা

বিজয়ের কর্মপদ্ধতির ভূয়সী প্রশংসা করে তিনি লেখেন, "তামিলনাড়ুর অভাবনীয় উন্নয়ন, নতুন সুযোগ সৃষ্টি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ওঁর ভাবনা সত্যিই অনুকরণীয়। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি ওঁর ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে।" বিজয়ের দৃষ্টিভঙ্গির সাফল্য কামনা করে আন্তরিক শুভকামনাও জানান তিনি।

Jadavpur University: যাদবপুরের দেওয়াল লিখন নিয়ে ফের নয়া বিতর্ক, কী জানাচ্ছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ?

তবে এই আচমকা সাক্ষাৎ ঘিরে এখন রাজ্য রাজনীতিতে হাজারও প্রশ্ন। কালীঘাটের সঙ্গে দূরত্ব বাড়িয়ে যিনি একসময় বঙ্গ রাজনীতিতে শোরগোল ফেলেছিলেন, সেই সায়নী (Saayoni Ghosh) কি এবার সর্বভারতীয় স্তরে নতুন কোনও অক্ষ তৈরি করতে চাইছেন? নাকি শুধুই কোনো নতুন তামিল ফিল্মের কাজের সূত্রে কিংবা সৌজন্যের খাতিরে দেখা করেছেন দক্ষিণী সুপাস্টারের সঙ্গে? যদিও ছবি পোস্টের পাশাপাশি সায়নী নিজে কোনও রাজনৈতিক ইঙ্গিত সরাসরি দেননি। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, এটিকে নিছকই এক শিষ্টাচার বা সৌজন্যমূলক সাক্ষাৎ হিসেবে দেখা হলেও রাজনীতি ও রুপোলি পর্দার এই যুগলবন্দি যে আপাতত নতুন রাজনৈতিক জল্পনার জন্ম দিয়েছে, তা অস্বীকার করার উপায় নেই।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla