Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সৌদি আরবের কাছে ম্যাচ ড্র করে খুশি থাকতে হল উরুগুয়েকে (Saudi Arabia vs Uruguay)।
সৌদি উরুগুয়ে ম্যাচ ড্র (Saudi Arabia vs Uruguay)
বিশ্বকাপের প্রথম ম্যাচেই স্পেন ধাক্কা খেয়েছে। যে ম্যাচ একতরফা ভাবে জিতে যাওয়ার কথা ছিল সেই ম্যাচে স্পেনকে আটকে দিয়েছে কেপ।
এবার বিশ্বকাপের শুরুটা ভাল করতে পারল না উরুগুয়েও। ফলাফলহীন থাকল তাঁদের প্রথম ম্যাচ (Saudi Arabia vs Uruguay
প্রায় ভোর হতে চলেছে কিন্তু চারপাশ যেন ভীষণ ভাবে জেগে আর সেটা হবে নাই বা কেন। দ্য গ্রেট নাইট শো অন আর্থ চলছে যে। ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ফুটবলপ্রেমীদের সময় ভুলিয়ে দেয়। তখন শুধু কাজ করে চাপা উত্তেজনা আর আবেগ। আর সেই ম্যাচ যদি হাড্ডাহাড্ডি হয় তবে ফুটবলপ্রেমীদের মুখে থাকে তৃপ্তির হাসি।
বিশ্বকাপের শুরুতে প্রথম দুই বার খেতাব জেতে উরুগুয়ে আর সেই দুবারের চ্যাম্পিয়নদের আটকে দিল সৌদি। বেলজিয়ামের মত পিছিয়ে থেকেই ম্যাচে সমতা ফিরিয়ে ড্র করল ম্যাক্সিমিলিয়ানোরা (Saudi Arabia vs Uruguay)।
Suvendu Adhikari: দেড় দশক পর পুরসভায় মুখ্যমন্ত্রী, একবারও কি যাননি মমতা?
প্রথম অর্ধে ৪১ মিনিটে আব্দুল্লা আল আমরির গোলে এগিয়ে যায় সৌদি আর সেই সময় গ্যালারি জুড়ে সৌদির সমর্থকদের উল্লাস। ৮০ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেই জিততে পারল না এশিয়ার অন্যতম সেরা ফুটবল শক্তি। চাপের মুখে উরুগুয়েকে ৮০ মিনিটে সমতায় ফেরেন আরাহু। ১-১ ফলে শেষ এই হয়েছে ম্যাচ।
সৌদি গত বিশ্বকাপেও চমক দেখিয়েছিল। গত বিশ্বকাপের খেতাব জয়ী দল আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে হারিয়েছিল। এবার আটকে দিল উরুগুয়েকে। এই ম্যাচেও কৃতিত্ব সেই রক্ষণ বিভাগের। একের পর এক আক্রমণ প্রতিহত করে রক্ষণ বিভাগ এবং দলের গোলরক্ষক। এই ম্যাচেও সৌদির হয়ে সবথেকে বেশি অবদান রাখেন তিনি হলেন দলের গোলকিপার আল ওয়াইসও। দলের ১ পয়েন্ট পাওয়ার অন্যতম নায়ক তিনি (Saudi Arabia vs Uruguay)।

