Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Sebashray Corruption: সেবাশ্রয় প্রকল্পে ওষুধ দুর্নীতি! অভিষেক-সহ একাধিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপি নেতা ববির

Sebashray Corruption: সেবাশ্রয় প্রকল্পে ওষুধ দুর্নীতি! অভিষেক-সহ একাধিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপি নেতা ববির

KTV Bangla 1 week ago

Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya

কে টিভি বাংলা ডিজিটাল: গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: জোড়া এফআইআরের (Sebashray Corruption) পর এবার সেবাশ্রয় প্রকল্পে ওষুধ কেনা ও বণ্টনে কোটি টাকার অনিয়মের অভিযোগ তুলে নতুন করে থানার দ্বারস্থ হলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি।

সোমবার সন্ধ্যায় পারুলিয়া কোস্টাল থানায় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায়, জাহাঙ্গীর খান, সামিম আহমেদ-সহ তৎকালীন জেলাশাসক এবং স্বাস্থ্য দফতরের একাধিক আধিকারিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

কী অভিযোগ অভিষেকের বিরুদ্ধে? (Sebashray Corruption)

অভিযোগে ববি দাবি করেছেন, গত ১০ জুন সরিষার হিঞ্চাবেড়িয়া (Sebashray Corruption) এলাকায় মাটি খুঁড়ে বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করেন বিজেপি কর্মী-সমর্থকেরা। সেই সময় পারুলিয়া থানার পুলিশ উদ্ধার হওয়া ওষুধের নমুনা সংগ্রহ করলেও এখনও পর্যন্ত কোনও মামলা রুজু করা হয়নি বলে তাঁর অভিযোগ।

আর্থিক অনিয়ম

বিজেপি নেতার দাবি, উদ্ধার হওয়া ওষুধের সঙ্গে সেবাশ্রয় প্রকল্পে ব্যাপক আর্থিক অনিয়মের যোগ রয়েছে। তাঁর বক্তব্য, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত সত্য সামনে আসবে এবং কোটি কোটি টাকার অনিয়মের বিষয়টি প্রকাশ্যে আসবে। সেই কারণেই তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

Baruipur Case: বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুন: স্বতঃপ্রণোদিত পদক্ষেপ জাতীয় মহিলা কমিশনের, ডিজিপির কাছে ৭ দিনের মধ্যে রিপোর্ট তলব

তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla