Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Sharadwat Mukherjee: অভিষেকের পালানোর প্রচেষ্টায় লক্ষণ রেখা টানা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ডঃ শারদ্বত মুখোপাধ্যায়

Sharadwat Mukherjee: অভিষেকের পালানোর প্রচেষ্টায় লক্ষণ রেখা টানা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ডঃ শারদ্বত মুখোপাধ্যায়

KTV Bangla 1 week ago

Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya

কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য: চোখের চিকিৎসায় অভিষেকের (Sharadwat Mukherjee) বিদেশ যাত্রায় অনুমতি নয়, এই সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, "কোথায় যাবেন উনি। ইডি, সিবিআই বেষ্টনী থেকে বেরিয়ে পালানোর যে প্রচেষ্টা ছিল সেটা বিচারপতি শেষ করে দিয়েছে।

এসএসকেএম এলে ভালো। ডাক্তারবাবুরা যাঁরা আছেন তাঁরা পশ্চিমবঙ্গের নাগরিকদের চিকিৎসা করছেন। তাদের দৃষ্টি পশ্চিমবঙ্গের নাগরিকদের দিয়ে দিচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন চোখ চান জানি না তো। চোখের মণি এখন ইডি আর সিবিআই খুঁজে বেড়াচ্ছে। পালানোর প্রচেষ্টা ছিল বিচারপতিরা লক্ষ্মণ রেখা টেনে দিয়েছে।"

সেবাশ্রয় নিয়ে কটাক্ষ (Sharadwat Mukherjee)

তিনি আরও বলেন, "হাইকোর্টের যা নির্দেশ আপনারা (Sharadwat Mukherjee) সহযোগিতা করবেন, মার্কিন যুক্তরাষ্ট্রে সেবাশ্রয় খোলার চেষ্টা করলে উনি দেখতে পারেন। আমাদের এখানে তো অনেক সেবাশ্রয় খুললেন দেখুন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে ওখানে সেবাশ্রয় খোলা যায় কিনা। এভাবে পালানোর চেষ্টা করে লাভ নেই জনগণ বুঝতে চাইছেন উনি পালাতে চাইছেন। চোখ দিয়ে তো উনি সব দেখতে পারছেন। আবার বলছেন ৩১-এ নাকি উনি আমাদের দেখে নেবেন। ৩১ জুলাই পেরিয়ে গেলো কিছুই করতে পারলেন না। আমার মনে হয় না ওনার কথার কোন বিশ্বাসযোগ্যতা আছে।"

Congress Protest Lalbazar: লালবাজারে সত্যাগ্রহে প্রদেশ কংগ্রেস, নেতৃত্বে শুভঙ্কর ও প্রকাশ জোশী

মমতা বন্দোপাধ্যাযয়ের CAG রিপোর্ট সম্পর্কে তিনি বলেন, "CAG রিপোর্টে প্রচুর গরমিল আছে। কোভিডের সময় যা জিনিস এসেছিল সেগুলো বেশিরভাগ জায়গায় গ্যারেজ বন্দি বা ডাস্টবিন বন্দি হয়েছে। কয়েকশো কোটি টাকার তহবিল তছরুপ হয়েছে।"

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla