Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Sidharth Shukla: সিদ্ধার্থ শুক্লার চলে যাওয়ার ৫ বছর. এখনও মনে রেখেছেন কী অনুগামীরা?

Sidharth Shukla: সিদ্ধার্থ শুক্লার চলে যাওয়ার ৫ বছর. এখনও মনে রেখেছেন কী অনুগামীরা?

KTV Bangla 2 months ago

Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya

কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: দেখতে দেখতে কেটে গিয়েছে ৫ (Sidharth Shukla) বছর। ২০২১ সালের ২ সেপ্টেম্বর আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গিয়েছিলেন বলিউড অভিনেতা এবং বিগ বস ১৩ এর বিজেতা সিদ্ধার্থ শুক্লা। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৪০ বছর।

ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিকের অভিনেতা বরাবরই ফিটনেশ নিয়ে সচেতন থাকতেন । কিন্তু তাও শরীরে কখন অসুখ বাসা বাঁধতে শুরু করেছিল, তা টেরও পাননি।

কী হয়েছিল সেদিন? (Sidharth Shukla)

২০২১ সালের ২ সেপ্টেম্বর আচমকাই হৃদরোগে (Sidharth Shukla) আক্রান্ত হয়ে প্রয়াত হন বিগবস ১৩ এর বিজেতা সিদ্ধার্থ শুক্লা। বয়স হয়েছিল মাত্র ৪০ বছর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, ঘুমনোর আগে একটি ওষুধ খেয়েছিলেন তিনি। তারপর চিরঘুমের দেশে চলে যান সকলের প্রিয় এই অভিনেতা। মৃত্যুর পাঁচ বছর কেটে গেলেও আজও শোক কাটিয়ে উঠতে পারেননি তাঁর কাছের মানুষ এবং অনুগামীরা।

পেশাগত কেরিয়ার (Sidharth Shukla)

১৯৮০ সালের ১২ ডিসেম্বর মুম্বইয়ে জন্মগ্রহণ (Sidharth Shukla) করেন সিদ্ধার্থ। ২০০৮ সালে টেলিভিশন ধারাবাহিক 'বাবুল কা অঙ্গন ছুটে না' তে প্রধান চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ছোট পর্দায় আবির্ভাব। পরবর্তীতে 'জানে পেহচানে সে ইয়ে আজনবি', 'লাভ ইউ জিন্দেগী' এবং 'বালিকা বধূ'-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন।

Weather Forecast: বঙ্গে বৃষ্টিতেও স্বস্তি নেই! বজায় থাকবে গুমোট ভাব

২০১৩ সালে জনপ্রিয় নৃত্যানুষ্ঠান 'ঝলক দিখলা যা' এর ষষ্ঠ আসরে প্রতিযোগী হিসাবে অংশ নিয়েছিলেন। ২০১৪ সালে করন জোহারের প্রযোজনা কোম্পানি 'ধর্মা প্রডাকশন'-এর একটি চলচ্চিত্র 'হাম্পটি শর্মা কি দুলহনিয়া' তে 'অঙ্গদ বেদি' নামে একটি পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। তিনি তাঁর অভিনয়ের জন্য বহু প্রশংসা কুড়িয়েছেন। ২০১৫ সালে সেরা নবগত পার্শ্ব চরিত্র পুরুষ বিভাগের 'স্টার ডাস্ট' পুরস্কার পান। ২০১৪ সালের একটি অপরাধমূলক অনুষ্ঠান 'সাবধান ইন্ডিয়া'-এর একটি পর্বে 'উপস্থাপকের' চরিত্রে অভিনয় করেন। ২০১৬ তে 'ফিয়ার ফ্যাক্টরঃ খতরোঁ কে খিলাড়ি ৭' এ অংশ নিয়েছিলেন এবং শিরপা লাভ করেছিলেন।২০১৯ সালে কালার্স-এ সম্প্রচারিত জনপ্রিয় রিয়ালিটি সো 'বিগবস ১৩' তে একজন প্রতিযোগী হিসাবে অংশগ্রহন করেছিলেন এবং শিরোপা জয়লাভ করেন।

পুরস্কার

২০১৩ সালে 'বালিকা বধূ' ধারাবাহিকের জন্য 'আইটিএ' পুরষ্কারে সম্মানিত হন এই জনপ্রিয় বলিউড অভিনেতা। এছাড়াও, ২০১৪ সালে সেরা ফিট অভিনেতা (পুরুষ) এবং সেরা নবাগত পার্শ্বচরিত্র (পুরুষ) এবং ২০১৭ সালে এইচটি সেরা আড়ম্বরপুর্ণ অভিনেতা ও মডেলের পুরষ্কারেও পুরস্কৃত হন তিনি।

সিডনাজ

বিগবস ১৩ তম সিজনে প্রতিযোগী হিসাবে অংশগ্রহন করে সেই সময় প্রবল চর্চার মুখোমুখী হন সিদ্ধার্থ। এই রিয়্যালিটি শোতে জয়ী হয়েছিলেন তিনি। এই শো-এর সুবাদেই সহ প্রতিযোগী শেহনাজ গিল ওরফে পাঞ্জাবের 'ক্যাটরিনা কাইফের' সঙ্গে বিশেষ সম্পর্কের গুজব শোনা যায়। নেটাগরিকরা তাঁদের ভালোবেসে নাম দিয়েছিলেন 'সিডনাজ'।

অভিনেতা চলে গেলেও নেটাগরিকরা আজও তাদের 'সিডনাজ' কে ভুলতে পারেননি। আজও তারা সমাজ মাধ্যমে 'সিডনাজ'কে নিয়ে বিভিন্ন রকম পোষ্ট করে তাদের ভালোবাসা প্রকাশ করেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla