Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Sohini Sarkar: সোহিনী-শোভনের কোল আলো করে এল সন্তান!

Sohini Sarkar: সোহিনী-শোভনের কোল আলো করে এল সন্তান!

KTV Bangla 6 hrs ago

Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya

কে টিভি বাংলা ডিজিটাল: রবিবার সকালেই টলিউডে এল খুশির (Sohini Sarkar) খবর। প্রথমবার মা-বাবা হলেন অভিনেত্রী সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে এদিন পৌনে বারোটা নাগাদ সন্তানের জন্ম দেন সোহিনী।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মা ও সদ্যোজাত দুজনেই সুস্থ রয়েছেন।

পরিবারে আনন্দের আবহ (Sohini Sarkar)

দীর্ঘ প্রতীক্ষার পর সোহিনী ও শোভনের (Sohini Sarkar) যৌথভাবে সুখবরটি প্রকাশ্যে আনেন তারকা দম্পতি। সেখানে তাঁরা নিজেদের 'বীরপুরুষ'-এর আগমনের কথা জানিয়ে সকলের আশীর্বাদ চেয়েছেন। ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখটিও উল্লেখ করেছেন তাঁরা।

চলতি বছরের জুলাইয়ে নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকীর সময়ই বাবা-মা হতে চলার খবর জানিয়েছিলেন সোহিনী ও শোভন। তারপর থেকেই তাঁদের জীবনে নতুন অতিথিকে ঘিরে শুরু হয়েছিল অপেক্ষা। অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ থেকে পুরোপুরি দূরে সরে যাননি অভিনেত্রী। শুটিংয়ের পাশাপাশি ছবির প্রচারেও তাঁকে দেখা গিয়েছে। সেই সময় মাতৃত্বের নানা অভিজ্ঞতাও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla