Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Sreelekha Mitra: প্রধানমন্ত্রীর পোস্টার বিতর্কে আইনি জটিলতায় শ্রীলেখা মিত্র

Sreelekha Mitra: প্রধানমন্ত্রীর পোস্টার বিতর্কে আইনি জটিলতায় শ্রীলেখা মিত্র

KTV Bangla 8 hrs ago

Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya

কে টিভি বাংলা ডিজিটাল: টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে (Sreelekha Mitra) ঘিরে নতুন করে আবারও রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একটি আপত্তিকর পোস্টার প্রদর্শনের অভিযোগে তাঁর বিরুদ্ধে কলকাতার আনন্দপুর থানায় এফআইআর দায়ের করেছেন বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ।

ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা।

কী অভিযোগ অভিনেত্রীর বিরুদ্ধে? (Sreelekha Mitra)

অভিযোগ অনুযায়ী, সম্প্রতি একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। সেই সমাবেশে তাঁর হাতে থাকা একটি পোস্টারকে ঘিরেই বিতর্কের সূত্রপাত। বিজেপির দাবি, ওই পোস্টারে দেশের প্রধানমন্ত্রীর পদ এবং মর্যাদাকে অসম্মান করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশের দ্বারস্থ হয়েছেন কেয়া ঘোষ।

দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি (Sreelekha Mitra)

এফআইআর দায়েরের পর বিজেপি নেতৃত্ব অভিনেত্রীর (Sreelekha Mitra) বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে। কেয়া ঘোষ জানিয়েছেন, এটি শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার বিষয় নয়, বরং দেশের সাংবিধানিক পদকে সম্মান জানানোর প্রশ্ন। তাঁর মতে, মত প্রকাশের স্বাধীনতা থাকলেও তা যেন কোনওভাবেই ব্যক্তিগত আক্রমণ বা মর্যাদাহানির পর্যায়ে না পৌঁছায়।

Khadi: খাদি বস্ত্রেই বাজিমাত, নতুন প্রজন্মের জন্য 'দ্য অরা গ্যালারি'

বিজেপি আরও জানিয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে শুধু কলকাতাতেই নয়, রাজ্যের বিভিন্ন জায়গায়ও আইনি অভিযোগ দায়েরের উদ্যোগ নেওয়া হতে পারে। দলের দাবি, সাধারণ নাগরিকদের একাংশও এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন।

শ্রীলেখার সাফাই

এই বিষয়ে কে টিভি বাংলাকে শ্রীলেখা মিত্র জানিয়েছেন, "ওটা একটা পোস্টার।" অভিনেত্রী আরও দাবী করেছেন তাকে ডেথ থ্রেট দেওয়া হচ্ছে। এছাড়াও তাকে নানান অসম্মান জনক কথাও বলা হচ্ছে। তার মতে সেসব নিয়ে তো কারোর কোনও মাথাব্যথা নেই। তিনি সাফ জানিয়েছেন তার উকিল এইসব ব্যাপার দেখছে এবং তিনি এর পেছনে গভীর কোন ষড়যন্ত্রের আগাম আশ্বাস পাচ্ছেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla