Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Stocks: শেষ ট্রেডিংয়ের দিকে নজর লগ্নিকারীদের

Stocks: শেষ ট্রেডিংয়ের দিকে নজর লগ্নিকারীদের

KTV Bangla 2 days ago

Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya

কে টিভি বাংলা ডিজিটাল: সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে কোন কোন স্টকের দিকে নজর রাখবেন? জানাচ্ছেন বিশেষজ্ঞরা (Stocks)।

সপ্তাহের শেষ দিনে লাভ কোন স্টকে? (Stocks)

ভারতের শেয়ার বাজার সপ্তাহের শেষ দিন কেমন পারফর্ম করে সেই দিকে তাকিয়ে রয়েছেন লগ্নিকারীরা।

বৃহস্পতিবার বকরি ঈদের কারণে ছুটি থাকায় শুক্রবার কোন দিকে থাকে বাজারের অভিমুখ সেই দিকেই নজর বিশেষজ্ঞদের। শেষ দুই ট্রেডিং সেশনে পয়েন্ট কমেছিল দুই বেঞ্চমার্ক ইনডেক্সের (Stocks)।

শেষ ট্রেডিং সেশনে নিফটি৫০ ৬ পয়েন্ট কমে ছিল ২৩,৯০৭ পয়েন্টে। তবে সেনসেক্সের ক্ষেত্রে সেই পয়েন্ট কিছুটা বেশ। এই ইনডেক্স সূচক ১৪২ পয়েন্ট বা ০.১৮ শতাংশ কমে ছিল ৭৫,৮৬৭ পয়েন্টে। এই দুই বেঞ্চমার্ক ইনডেক্সের পয়েন্ট কমলেও উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছিল মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইনডেক্সের। তবে শুক্রবারের মার্কেট পরিস্থিতি নিয়ে নিশ্চিত হতে পারছেন না বিশ্লেষকরা।

শুক্রবার গিফ্ট নিফটি থেকে মিউটেড স্টার্টের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলেই জানিয়েছেন বিশ্লেষকরা। সেখান থেকে আশা করা হচ্ছে দালাল স্ট্রিটেও এই দিন মেউটেড স্টার্ট দেখা যাবে। এর পাশাপাশি ইন্ডিয়া ভিক্স সূচকের কিছুটা উন্নতির হওয়ার কারণে শুক্রবারের মার্কেট নিয়ে আশা বাড়ছে।

এর সোনে আমেরিকার শেয়ার বাজারের উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। শুক্রবার আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দামও কমেছে। সেই সঙ্গে এশিয়ার বাকি মার্কেট তথা হংকং, জাপান মার্কেটেও বৃদ্ধি দেখা গেছে। সব মিলিয়ে দালাল স্ট্রিটে আশার আলো দেখছেন বিশ্লেষকরা। এই আবহে কোন কোন স্টকের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা জেনে নিন (Stocks)।

Sayoni Chakraborty: তারাদের দেশে সুন্দরীর দিদি! চরম সিদ্ধান্ত সায়নীর

  • ওলা ইলেকট্রিক মোবিলিটি: এই সংস্থার স্টক আশা জাগিয়েছে বলেই জানাচ্ছেন বিশ্লেষকরা। এই সংস্থার স্টকের দাম ৩৯.২৪ টাকা। এর টার্গেট প্রাইস ৪৩ টাকা এবং স্টপ লস ৩৭.৩৫ টাকা।
  • গ্রানুয়েলস ইন্ডিয়া: শেষ ট্রেডিংয়ের পরে এই স্টকের দাম হয়েছে ৭৮৩ টাকা। যার ফলে এই স্টক নিয়েও আশাবাদী বিশেষজ্ঞরা। এর টার্গেট প্রাইস ৮৫০ টাকা এবং স্টপ লস ৭৪৭ টাকা।
  • আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক: দেশের এই ব্যাঙ্কিং স্টকেও নিয়েও ইতিবাচক বিশেষজ্ঞরা। এই স্টকের দাম ৭১.৪৮ টাকা। এর টার্গেট প্রাইস ৭৭.৫০ টাকা এবং স্টপ লস ৬৮.৫০ টাকা।
  • ইন্ডিয়ান হোটেলস কোম্পানি: এর মধ্যেও লাভের আশা রয়েছে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই স্টকের দাম এখন ৬৬৭ টাকা। এর টার্গেট প্রাইস ৭৫০ টাকা এবং স্টপ লস ৭৫০ টাকা (Stocks)।
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla