Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Sunil Chhetri: জামশেদপুর এফসি-র ফুটবলারদের পাশে সুনীল ছেত্রী

Sunil Chhetri: জামশেদপুর এফসি-র ফুটবলারদের পাশে সুনীল ছেত্রী

KTV Bangla 3 weeks ago

Last Updated on [modified_date_only] by Tania Rakshit

কে টিভি বাংলা ডিজিটাল: শুধু মাত্র আর্থিক সংকটের জন্য টিম তুলে নেওয়ার মত কঠোর সিদ্ধান্ত নেয়নি জামশেদপুর এফসি (Sunil Chhetri)। এর নেপথ্যে অন্য কারণ অও রয়েছে। ভারতীয় ফুটবল ফেডারেশনের চরম অব্যবস্থাপনা এবং অনিশ্চয়তার কারণে ইন্ডিয়ান সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে তারা।

টাটা গ্রুপের মতো স্বনামধন্য কর্পোরেট সংস্থার এই সিদ্ধান্ত দেশের ফুটবল পরিকাঠামোর জন্য বড় ধাক্কা। ক্লাব বন্ধ হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন দলটির ফুটবলার ও কোচিং স্টাফরা। ইতিমধ্যেই দলের ফুটবলাররা ভিডিও-র মাধ্যমে তাদের পরিস্থিতির কথা জানিয়েছেন। তাদের পাশে দাঁড়িয়েছেন সুনীল ছেত্রী। তিনি টাটা কর্তৃপক্ষ-র কাছে আবেদন জানিয়েছেন তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য।

সরে দাঁড়ানোর কারণ (Sunil Chhetri)

আইএসএল নিয়ে ফেডারেশনের টালবাহানা। দেশের শীর্ষ লিগ পরিচালনার ক্ষেত্রে অব্যবস্থাপনার কারণে টাটা কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। টাটা গ্রুপের পক্ষে আইএসএল-এর আর্থিক চাহিদা মেটানো কোনও সমস্যা না হলেও, লিগ পরিচালনার নিম্নমুখী মান তারা মেনে নিতে পারছেন না। তবে মূল দল আইএসএল থেকে সরে দাঁড়ালেও, আগের মতোই জুনিয়র ফুটবল ডেভেলপমেন্টে অর্থ বিনিয়োগ চালিয়ে যাবে টাটা।

ফুটবলারদের ভিডিও বার্তা (Sunil Chhetri)

চলতি মরশুমের ডুরান্ড কাপ চলাকালীন এবং অক্টোবরে আইএসএল শুরু হওয়ার ঠিক আগে জামশেদপুর এফসির পক্ষ থেকে লিগ না খেলার কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। হঠাৎ এই সিদ্ধান্তে সবচেয়ে বড় বিপাকে পড়েছেন দলের কোচ, সাপোর্টিং স্টাফ ও ফুটবলাররা। প্রণয় হালদার, প্রতীক চৌধুরি ও সার্থক গোলুই-দের মতো অভিজ্ঞ ফুটবলাররা ড্রেসিংরুম থেকে একটি ভিডিও বার্তা প্রকাশ করে টাটা কর্তৃপক্ষকে আইএসএল থেকে দল তুলে না নেওয়ার আর্জি জানিয়েছেন, যাতে কোচ ও ফুটবলারদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে।

সুনীল ছেত্রীর আবেদন (Sunil Chhetri)

জামশেদপুর এফসির ফুটবলারদের করুণ আবেদন এবং সামগ্রিক পরিস্থিতি দেখে চুপ থাকতে পারেননি ভারতীয় ফুটবল তারকা সুনীল ছেত্রী। তিনি নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে টাটা কর্তৃপক্ষকে সিদ্ধান্ত বদলানোর অনুরোধ করেছেন। সুনীল এই ঘটনাকে ভারতীয় ফুটবলের জন্য অত্যন্ত কঠিন ও হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন। জুনিয়র খেলোয়াড় তৈরি থেকে শুরু করে শীর্ষ লিগে পেশাদার দল পরিচালনা, দীর্ঘদিন ধরে টাটা গ্রুপ ভারতীয় ফুটবলের মেরুদণ্ড হিসেবে কাজ করে আসছে। ফুটবলে বিনিয়োগ করে কর্পোরেট সংস্থাগুলির ব্যবসায়িক লাভের সুযোগ না থাকলেও, আবেগের এই খেলাকে বাঁচাতে মস্তিষ্ক নয়, বরং কিছুটা হৃদয় দিয়ে সিদ্ধান্ত নেওয়ার আবেদন জানিয়েছেন সুনীল।

MD President: সভাপতি হুমায়ুনকে ১০ দিনের ডেডলাইন মহমেডানের! কে হলেন নতুন সভাপতি?

সার্বিক প্রভাব

জামশেদপুর এফসি-র (Sunil Chhetri) এই সিদ্ধান্তে শুধু একটি ক্লাব বা তার খেলোয়াড়-কোচিং স্টাফরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, বরং মার খেতে চলেছে দেশের সামগ্রিক ফুটবল পরিকাঠামো। ভারতীয় ফুটবলের দুর্দিনে টাটা গ্রুপের মতো সংস্থার পাশে থাকা কতটা জরুরি, তা এই সংকটজনক পরিস্থিতিতে আরও একবার স্পষ্ট হয়ে উঠেছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla