Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Teachers Association Forms: সরকারি শিক্ষা ভবনে তৃণমূল শিক্ষক সংগঠনের ফর্ম উদ্ধার, তদন্তে পুলিশ

Teachers Association Forms: সরকারি শিক্ষা ভবনে তৃণমূল শিক্ষক সংগঠনের ফর্ম উদ্ধার, তদন্তে পুলিশ

KTV Bangla 6 days ago

Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya

কে টিভি বাংলা ডিজিটাল: পলাশ নস্কর, সল্টলেক: সরকারি ভবনের (Teachers Association Forms) পশ্চিমবঙ্গ তৃণমূলের প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনে বিপুল পরিমানে ফর্ম উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ভবনে।

এই ফর্ম উদ্ধার করল বিধাননগর পূর্ব থানার পুলিশ।

কিসের ফর্ম উদ্ধার? (Teachers Association Forms)

শুক্রবার বিকালে সল্টলেকে পশ্চিমবঙ্গ (Teachers Association Forms) প্রাথমিক শিক্ষা পর্ষদের ভবন থেকে ফোন করা হয় বিধাননগর পূর্ব থানায়। অভিযোগ, প্রাথমিক শিক্ষা পর্ষদ ভবনের প্রথম তলে একটি ঘরে বেশ কয়েকটি বান্ডিল পেপারস পড়ে আছে। সেগুলো খুলে দেখা যায় পশ্চিমবঙ্গ তৃণমূলের প্রাইমারি টিচার্স এসোসিয়েশনের ফর্ম।

Chairman Arrested: ক্লাবঘর থেকে উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী, গ্রেফতার নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান

এরপরই থানায় খবর

এরপরই বিধাননগর পূর্ব থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে ফর্ম এর বান্ডিল গুলো উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সূত্রের খবর, প্রায় পাঁচশো ফর্ম উদ্ধার হয়েছে। এই ফর্ম গুলো পশ্চিমবঙ্গ তৃণমূলের প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের। সরকারী অফিসে তৃণমূলের টিচার্স অ্যাসোসিয়েশনের ফর্ম উদ্ধার ঘিরে চাঞ্চল্য। অন্যদিকে উঠছে প্রশ্ন, খোদ প্রাথমিক শিক্ষা পরিষদের ভবনে কিভাবে আসলো পশ্চিমবঙ্গ তৃণমূলের প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের ফর্ম?

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla