Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Temba Bavuma: শচিনকে আদর্শ মেনেই সফল বাভুমা

Temba Bavuma: শচিনকে আদর্শ মেনেই সফল বাভুমা

KTV Bangla 1 day ago

Last Updated on [modified_date_only] by Tania Rakshit

কে টিভি বাংলা ডিজিটাল: অস্ট্রেলিয়ার ধারালো পেস আক্রমণের মুখে পড়ে শুরুতেই চরম বিপর্যয়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকা (Temba Bavuma)। তবে সেই কঠিন পরিস্থিতি থেকে দলকে টেনে তুললেন অধিনায়ক টেম্বা বাভুমা। সেন্ট জর্জেস পার্কে তিন টেস্টের সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে তাঁর ১৭৯ রানের অধিনায়কোচিত ইনিংসে ভর করে ৯ উইকেটে ৪২৫ রান তুলে দক্ষিণ আফ্রিকা।

অনবদ্য এই ইনিংস উপহার দেওয়ার পর প্রোটিয়া অধিনায়ক জানান, তাঁর ব্যাটিংয়ের আদর্শ 'লিটল মাস্টার' শচিন তেণ্ডুলকর।

শচিনের জন্যই সফলতা বাভুমার (Temba Bavuma)

মঙ্গলবার তৃতীয় দিনের খেলা শেষে বাভুমা জানান, ছোটবেলা থেকেই তিনি শচিনকে অনুসরণ করার চেষ্টা করেন। নিজের শারীরিক গঠনের কথা উল্লেখ করে তিনি বলেন, "আমি খুব একটা লম্বা নই, তাই খুব বড় পা বাড়িয়ে (স্ট্রাইড) শট খেলা আমার পক্ষে কঠিন। সে কারণে শরীর কম নাড়িয়ে যত সংক্ষেপে সম্ভব কাজ সারার চেষ্টা করি। বলটা শরীরের যত কাছাকাছি এনে খেলা যায়, সেটাই আমার লক্ষ্য থাকে। কখনও এতে সামান্য সমস্যা হলেও এটাই আমার খেলায় সবচেয়ে বেশি কাজে দেয়।"

বাভুমার সেরা ইনিংস (Temba Bavuma)

ম্যাচের শুরুতে প্রোটিয়াদের টপ অর্ডার কার্যত ভেঙে পড়েছিল; প্রথম তিন ব্যাটার মিলে করেছিলেন মাত্র ১৭ রান। সেখান থেকে দলের হাল ধরেন বাভুমা। ৩৩৪ বলের মোকাবিলা করে ১৭৯ রানের ধৈর্যশীল ও দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। নিজের এই ইনিংসকে টেস্ট কেরিয়ারের অন্যতম সেরা আখ্যা দিয়ে বাভুমা বলেন, "এর আগেও কঠিন অবস্থায় ৫০-৬০ রান করে দলের উপকারে আসার চেষ্টা করেছি, তবে এবার সেই রানকে এত দূর নিয়ে যেতে পেরে দুর্দান্ত লাগছে।"

জানসেন-হারমারের লড়াই (Temba Bavuma)

বাভুমা এক প্রান্ত ধরে রাখলেও নীচের সারিতে তাঁকে দারুণ সঙ্গ দেন মার্কো জানসেন ও সাইমন হারমার (Temba Bavuma)। জানসেন ৮৫ এবং হারমার ৮২ রানের দুটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এই তিনজনের লড়াইয়ে ভর করে বিশাল রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। কাগিসো রাবাডার বলে শূন্য রানে নিক ম্যাডিনসন আউট হলে দিনের শেষে অস্ট্রেলিয়ার রান দাঁড়ায় ১ উইকেটে ৩।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla