Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
TMC Leader Arrest: ২০২১-এর ভোট-পরবর্তী হিংসা মামলায় বড় পদক্ষেপ, প্রাক্তন বিধায়ক খোকন দাস গ্রেফতার, ধরা পড়লেন তৃণমূল নেতা জামাল শেখও

TMC Leader Arrest: ২০২১-এর ভোট-পরবর্তী হিংসা মামলায় বড় পদক্ষেপ, প্রাক্তন বিধায়ক খোকন দাস গ্রেফতার, ধরা পড়লেন তৃণমূল নেতা জামাল শেখও

KTV Bangla 1 week ago

Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya

কে টিভি বাংলা ডিজিটাল: কল্যাণ দত্ত, তোলাবাজি ও হুমকি দেওয়ার অভিযোগে (TMC Leader Arrest) অভিযুক্ত বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসকে বিহারের মোগলসরাই স্টেশন থেকে গ্রেফতার করেছে বর্ধমান সদর থানার পুলিশ।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর সংঘটিত হিংসার ঘটনায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

কী অভিযোগ? (TMC Leader Arrest)

অভিযোগ, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই (TMC Leader Arrest) তিনি আত্মগোপন করে ছিলেন। দীর্ঘদিনের খোঁজাখুঁজির পর রবিবার ভোর প্রায় ৫টা নাগাদ মোগলসরাই স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে ট্রানজিট রিমান্ডে তাঁকে পশ্চিমবঙ্গে নিয়ে আসার প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে খবর।

Kalighat Meeting: বিধানসভা ভোটে ভরাডুবির পর কালীঘাটে তৃণমূল বিধায়কদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক, কারা এসে পৌঁছালেন?

আরও এক নেতা গ্রেফতার

অন্যদিকে, একই মামলায় বর্ধমানের রায়ান অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি জামাল শেখকেও গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে মন্তেশ্বর থানার কুসুমগ্রামে তাঁর বাড়ি থেকে বর্ধমান থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রের দাবি, ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার ঘটনায় জামাল শেখের বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে। ধৃত দুই নেতাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
এই গ্রেফতারিকে ঘিরে পূর্ব বর্ধমান জেলার রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla