Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Trump Iran: ট্রাম্পের ঘোষণা: ইরানের সঙ্গে সমঝোতা 'শেষ', নতুন হামলায় ভেঙে পড়ল যুদ্ধবিরতির আশা

Trump Iran: ট্রাম্পের ঘোষণা: ইরানের সঙ্গে সমঝোতা 'শেষ', নতুন হামলায় ভেঙে পড়ল যুদ্ধবিরতির আশা

KTV Bangla 2 months ago

Last Updated on [modified_date_only] by Shyamali Bihan

কে টিভি বাংলা ডিজিটাল: মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি-সংক্রান্ত সমঝোতা স্মারক (MoU) কার্যত "শেষ"(Trump Iran)। তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো (NATO) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ইরান যুদ্ধবিরতির শর্ত ভেঙে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তাঁর দাবি, এই ঘটনার পর সমঝোতা টিকিয়ে রাখার আর কোনও অর্থ নেই।

ইরানের শীর্ষ নেতৃত্বকে তীব্র আক্রমণ ট্রাম্পের (Trump Iran)

ট্রাম্প ইরানের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানিয়ে তাদের "মিথ্যাবাদী", "প্রতারক" এবং "অসুস্থ মানসিকতার মানুষ" বলে মন্তব্য করেন। তিনি বলেন, ইরান প্রথমে পরমাণু অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছিল, কিন্তু পরে সংবাদমাধ্যমের সামনে সেই প্রতিশ্রুতির কথাই অস্বীকার করেছে। ট্রাম্পের কথায়, "আমরা একটি চুক্তি করলাম। সবাই রাজি ছিল যে পরমাণু অস্ত্র থাকবে না। কিন্তু পরে তারা বাইরে গিয়ে বলল, এমন কোনও আলোচনা কখনও হয়নি।"

তিনি আরও বলেন, তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া এখন "সময় নষ্ট" ছাড়া কিছু নয়। একইসঙ্গে অভিযোগ করেন, ইরানের সরকার বিক্ষোভ দমনে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। তবে এই সংখ্যার স্বাধীন যাচাই এখনও সম্ভব হয়নি।

এদিকে ট্রাম্পের বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC) দাবি করে, তারা বাহরিন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তেহরানের দাবি, সাম্প্রতিক মার্কিন হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে ওয়াশিংটন অভিযোগ করেছিল যে, ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। সেই অভিযোগের পরই মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে(Trump Iran)।

Calcutta High Court : অন্তত একটি অ্যাকাউন্ট ব্যবহারের আবেদন,অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ফের হাইকোর্টে 'কালীঘাট' তৃণমূল

নতুন করে পাল্টাপাল্টি হামলার ফলে দুই দেশের সম্পর্ক আরও অবনতির দিকে যাচ্ছে। কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও এখন অনিশ্চয়তার মুখে পড়েছে, ফলে গোটা মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে(Trump Iran)।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla