Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Vidyasagar Setu: রবিবার ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, জেনে নিন বিকল্প পথ

Vidyasagar Setu: রবিবার ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, জেনে নিন বিকল্প পথ

KTV Bangla 1 week ago

Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya

কে টিভি বাংলা ডিজিটাল: সুপর্ণা ঘোষ: আগামী ২ আগস্ট, রবিবার শহরের (Vidyasagar Setu) অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগের পথ দ্বিতীয় হুগলি সেতু অর্থাৎ বিদ্যাসাগর সেতু সম্পূর্ণ বন্ধ থাকবে। সেতুর জরুরি মেরামতি, বিয়ারিং পরিবর্তন এবং ক্যাবল সংস্কারের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতা ট্রাফিক পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের ২ আগস্ট রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। জনসুরক্ষা ও কাজের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

HRBC-এর তত্ত্বাবধানে চলবে সংস্কারের কাজ (Vidyasagar Setu)

হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (HRBC)-এর তত্ত্বাবধানে (Vidyasagar Setu) বিদ্যাসাগর সেতুর 'স্টে অ্যান্ড হোল্ডিং ডাউন ক্যাবল' এবং 'বিয়ারিং' পরিবর্তনের কাজ চলবে। পাশাপাশি সেতুর সার্বিক রক্ষণাবেক্ষণের কাজও করা হবে।

যানজট এড়াতে একাধিক বিকল্প রুট (Vidyasagar Setu)

সেতু বন্ধ থাকায় যানজট নিয়ন্ত্রণে একাধিক বিকল্প পথের (Vidyasagar Setu) ব্যবস্থা করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা থেকে আসা গাড়িগুলিকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে। এজেসি বোস রোড থেকে জীরুট আইল্যান্ড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে যাওয়া গাড়িগুলিকে টার্ফ ভিউ থেকে ঘুরিয়ে হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জ গেট রোড ও স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে। প্রয়োজনে কে পি রোড ব্যবহার করা যাবে।

কে পি রোড ও খিদিরপুরের যান চলাচলে পরিবর্তন

কে পি রোড থেকে আসা গাড়িগুলিকে জে অ্যান্ড এন আইল্যান্ডের দিক থেকে ১১ ফারলং গেট হয়ে হেস্টিংস ক্রসিং দিয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে। খিদিরপুরের সিজিআর রোড থেকে আসা গাড়িও হেস্টিংস হয়ে স্ট্র্যান্ড রোড দিয়ে হাওড়া ব্রিজের দিকে যাবে। ঘোড়াপাশের ওয়াই-পয়েন্ট র‍্যাম্প দিয়ে বিদ্যাসাগর সেতুতে ওঠা গাড়িগুলিকে রেড রোড ও কে পি রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

Tulu Mandal: 'মমতার সমর্থন ছাড়া হতে পারে না', বীরভূমের 'পাথরসম্রাট' টুলু কাণ্ডে বিস্ফোরক শুভেন্দু

যাত্রীদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ

রবিবার বিদ্যাসাগর সেতু ব্যবহারকারীদের আগে থেকেই বিকল্প রাস্তা বেছে নেওয়ার পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ। জরুরি প্রয়োজন ছাড়া ওই সময় সেতুমুখী না হওয়ার আবেদন জানানো হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla