Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
World Breastfeeding Week: বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে সচেতনতার বার্তা, মাতৃভাষায় প্রচারের উপর জোর স্বাস্থ্যমন্ত্রীর

World Breastfeeding Week: বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে সচেতনতার বার্তা, মাতৃভাষায় প্রচারের উপর জোর স্বাস্থ্যমন্ত্রীর

KTV Bangla 1 week ago

Last Updated on [modified_date_only] by Suparna Ghosh

কে টিভি বাংলা ডিজিটাল: মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় মাতৃদুগ্ধপানের গুরুত্ব তুলে ধরতে কলকাতা মেডিকেল কলেজে উদযাপিত হলো 'বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬' (World Breastfeeding Week)। 'দ্য বেঙ্গল অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি' (BOGS) এবং 'ইন্ডিয়ান সোসাইটি অফ পেরিনেটোলজি অ্যান্ড রিপ্রোডাক্টিভ বায়োলজি'-র যৌথ উদ্যোগে বুধবার এই সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা-প্রত্যন্ত গ্রামাঞ্চল, সচেতনতা পৌঁছানোর আহ্বান(World Breastfeeding Week)

কলকাতা মেডিকেল কলেজের মেইন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী ড. শারদ্বত মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ইন্দ্রনীল বিশ্বাস, BOGS-এর সভাপতি ড. শ্যামল শেঠ, সাধারণ সম্পাদক ড. সেবন্তী গোস্বামী-সহ একাধিক বিশিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাতৃদুগ্ধপান নিয়ে সচেতনতা শুধুমাত্র শহরকেন্দ্রিক হলে চলবে না। জেলা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের প্রতিটি নতুন মায়ের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে। এই ধরনের সামাজিক ও স্বাস্থ্য সচেতনতামূলক উদ্যোগে রাজ্য সরকার এবং স্বাস্থ্য দফতর সবসময় সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন।

New School Syllabus: নতুন পাঠ্যক্রম কমিটির প্রথম বৈঠক, শিক্ষায় বড় বদলের পথে রাজ্য

মাতৃদুগ্ধপানের গুরুত্ব(World Breastfeeding Week)

অনুষ্ঠানে চিকিৎসকরা জানান, জন্মের পর প্রথম ছয় মাস শিশুর জন্য একমাত্র আদর্শ খাদ্য হলো মাতৃদুগ্ধ। এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, শারীরিক ও মানসিক বিকাশ এবং মায়ের স্বাস্থ্যের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মাতৃদুগ্ধপান নিয়ে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়ানোই এই কর্মসূচির মূল লক্ষ্য।

অনুষ্ঠানের শেষ পর্বে মাতৃদুগ্ধ সচেতনতা বিষয়ক শপথ গ্রহণের সময় স্বাস্থ্যমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। তিনি বলেন, শুধুমাত্র ইংরেজিতে শপথ বা সচেতনতার বার্তা দিলে প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষ তা সহজে বুঝতে পারবেন না। তাই বাংলা ও হিন্দি ভাষায় শপথ এবং সচেতনতামূলক বার্তা প্রচারের উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

Mid-day Meal: গাড়িতে জিপিএস ট্র্যাকিং! 'মিড-ডে মিল' পৌঁছতে দেরি হলেই কড়া ব্যবস্থার হুঁশিয়ারি

মাতৃদুগ্ধপানে সচেতনতা বাড়াতে জোর(World Breastfeeding Week)

আয়োজক সংস্থাগুলির মতে, সরকারের সহযোগিতায় আগামী দিনে রাজ্যের বিভিন্ন জেলা ও গ্রামাঞ্চলে মাতৃদুগ্ধপান নিয়ে আরও বৃহত্তর সচেতনতা কর্মসূচি নেওয়া হবে। লক্ষ্য, প্রতিটি নতুন মা ও পরিবারের কাছে বৈজ্ঞানিক ও সঠিক তথ্য পৌঁছে দিয়ে মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla