Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
এ এক আশ্চর্য অভ্যাস বৃদ্ধ মানুষটার

এ এক আশ্চর্য অভ্যাস বৃদ্ধ মানুষটার

ত মানুষের যে কত বিচিত্র অভ্যাস। তেমনই এক অভ্যাস এই বিচিত্র বৃদ্ধর। প্রবল গরমে যখন প্রাণ ওষ্ঠাগত সকলের, হরিয়ানার মহেন্দ্রগড় জেলার ডেরোলি আহির গ্রামের বাসিন্দা সন্তলাল সারা শরীর জড়িয়ে নেন মোটা কম্বলে। মাথায় চাপান উলের টুপি। কাঠকুটো জড় করে আগুন জ্বালিয়ে, পাশে বসে থাকেন জবুথবু হয়ে।

বাইরের তাপমাত্রা যখন ৪০-৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, শীতে জমে যান সন্তলাল! আবার, শীতকালের কনকনে ঠান্ডায় যখন শরীর হিমশীতল হয়ে যায়, সন্তলাল শুয়ে থাকেন বরফের স্ল্যাবের উপর। ঠান্ডা জলে বরফের খণ্ড চুবিয়ে, ডুব দিয়ে থাকেন তাতে। এ ঘটনা সাজানো নয়, সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার কোনও অভিনব পদ্ধতিও নয়। ষাটোর্ধ সন্তলাল জানিয়েছেন, শৈশব থেকে শরীরের এই অস্বাভাবিক অবস্থা অনুধাবন করেছিলেন তিনি।

এর আগে ২০১৮ সালে প্রথমবার তাঁর এই কাহিনি সমাজমাধ্যমে উঠে আসে। কারণ ২০১৭ সালে শীতকালে দীর্ঘ সময় বরফের উপর শুয়ে থেকে রেকর্ড গড়ার কারণে মহেন্দ্রগড় জেলা প্রশাসন তাঁকে সম্মানিত করেছিল। পরে দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যম এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করতে বিষয়টি যে শারীরিক অস্বাভাবিকতা, তা স্পষ্ট হয়। সাম্প্রতিককালে তাঁকে নিয়ে বানানো একটি ভিডিও ছড়িয়ে পড়তে, সন্তলালের গল্প আবারও উঠে আসে সকলের সামনে।

You can share this post!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ma Chinnamasta