Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মেহেন্দির কারসাজি

মেহেন্দির কারসাজি

বিবাহ ক্ষেত্রে 'মেহেন্দি' আরিহার্য। কিছু যুবক যুবতী আছে, যাদের বিয়ে কিছুতেই হচ্ছে না। প্রচলিত বিশ্বাস জয়পুরের বিখ্যাত মতি ডুংরি গণেশ মন্দিরে এসে মেহেন্দি লাগালেই কেল্লাফতে। এই মন্দিরে মেহন্দি 'মানত' করে তা হাতে পরলেই না কি কেল্লা ফতে হয়। এক বছরের মধ্যে সব বাধা ডিঙিয়ে বিয়ে পাকা হবেই।

সেই আশায় হাজার হাজার ভক্ত মন্দিরে নিবেদিত বিশেষ মেহন্দি সংগ্রহ করতে আসেন। এর জেরেই মাত্র তিন ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায় ৩,৫০০ কেজি 'মানতের মেহেন্দি'।

সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মজার সব মন্তব্য ভরে উঠেছে ইনস্টাগ্রামের কমেন্ট বক্স। বিউটিফুলজয়পুর' নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয় চমকে দেওয়া ভিডিও। সেখানে দেখা গিয়েছে, দু'টি বিরাট গামলায় করে কালচে সবুজ রঙের দেবতার আশীর্বাদধন্য মেহন্দি বিলানো হচ্ছে জনতার মধ্যে। তা পেতে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। রীতিমতো ভিড়ে ঠেলাঠেলি, ধাক্কাধাক্কা চলছে। মন্দিরের মেহেন্দ সংগ্রহ করতে এসে অনেকে ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন। একজন মহিলা জ্ঞান হারান বলেও খবর। এরপরেও কিন্তু মেহেন্দি সংগ্রহের উৎসাহে ভাটা পড়েনি। জানা গিয়েছে, দেবতার আশীর্বাদধন্য মেহন্দি পেতে আগের দিন রাত থেকে মন্দির চত্বরে লাইন দিয়েছিলেন ভক্তেরা। সেই মতো বিপুল পরিমাণ (৩,৫০০ কেজি) মেহেন্দির ব্যবস্থা হলেও তা মাত্র তিন ঘণ্টার মধ্যে তা ফুরিয়ে যায়। অনেকেই ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যান।

You can share this post!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ma Chinnamasta