Dailyhunt
জমকালো ফ্যাশন শো 'ক্যাটওয়াক'

'সাউণ্ড অব সোম প্রোডাকশন' আয়োজিত 'এস ফ্যাক্টর' আয়োজিত প্রথম ফ্যাশন শো-তে অংশ নিতে চলেছে একঝাঁক তরুণ-তরুণী প্রতিযোগী ও প্রতিযোগীরা। এই অনুষ্ঠানে উৎসাহ দিতে রাম্প উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীনস্থ রাজস্ব বিভাগের যুগ্ম আয়ুক্ত পাঞ্চালি মুন্সী," বলে জানিয়েছেন ফ্যাশন শো-র উদ্যোক্তা সোমক।
আগামী ৭ ডিসেম্বর সমাজের বিভিন্ন স্তরের সন্তানদের উপস্থিতিতে দক্ষিণ কলকাতার 'ই এম বাইপাস' সংলগ্ন 'ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাব'-এ আয়োজিত হতে চলেছে এই ফ্যাশন শো।
আয়োজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে , "দেশের যেকোনো উৎসাহী মিস্টার (১৮ থেকে ৩০ বছর), মিস (১৮ থেকে ২৫ বছর) ও মিসেস (২৫ থেকে ৪০ বছর) বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শংসাপত্র সহ বিশেষ পুরস্কার, উপহার লাভ করতে পারেন।" .
পাওয়া খবর অনুযায়ী, এই অনুষ্ঠানে থাকতে পারেন কলকাতার স্বনামধন্য আলোকচিত্রী তথা পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার।
Dailyhunt
Disclaimer: This content has been published by the user directly on Dailyhunt, an intermediary platform. Dailyhunt has neither reviewed nor has knowledge of such content. Publisher: molla jasimauddin