Dailyhunt
অটিজম রোগ নিয়ে আলোচনায় ডঃ প্রণব মল্লিক

অটিজম রোগ নিয়ে আলোচনায় ডঃ প্রণব মল্লিক

অটিজম রোগ নিয়ে আলোচনায় ডাঃ প্রণব মল্লিক

রাজকুমার দাস

অটিজম বা অটিজম স্পেট্রাম ডিসর্ডার(ASD) একটি জটিল সমস্যা। মানুষ শৈশবেই এই অসুবিধার সম্মুখীন হয়। এর মূলে আছে মস্তিস্ক ও স্নায়ুতন্ত্রের কিছু অস্বাভাবিকতা। এর ফলে রোগীর ব্যবহারগত বিভিন্ন মানসিক ও আচরণগত সমস্যা দেখা যায়। বিভিন্ন প্রকারের অটিজম আছে। এদের মধ্যে মূল পাঁচটির প্রকোপ বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ৫৯জন বাচ্চার মধ্যে ১জন অটিজম এর শিকার। আমাদের দেশেও এই সমস্যায় আক্রান্তের সংখ্যা অনেক বেশি। এই সমস্যা থাকলে অমনোযোগ, সাড়া না দেওয়া, কথা না বলা সহ নানা রকম অস্বাভাবিক সামাজিক আচরণ করতে দেখা যায়। সাধারণ চিকিত্‍সায় বিভিন্ন থেরাপি ও বিশেষ পদ্ধতিতে পড়াশোনার সাহায্যে এই সব সমস্যা কিছুটা কমানো যায় মাত্র।

কিন্তু নতুন চিকিত্‍সা পদ্ধতিতে অটিস্টিক শিশু আবার সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। অটিজম কেন হয়! এই প্রেক্ষিতে অটিজমের বিশেষজ্ঞ চিকিত্‍সক ডাঃ প্রণব মল্লিক কলকাতা প্রেসক্লাবের আজ এক সাংবাদিক সম্মেলনে অটিজম চিকিত্‍সায় তার অভূতপূর্ব সাফল্যের কথা তুলে ধরেন , অটিজমে আক্রান্ত শিশু ও পরিবারের সদস্যরা ও এই সেমিনারে উপস্থিত থেকে তাঁদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।তাঁরা সকলেই ডাঃ মল্লিক স্বীকৃত হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করছেন। তাঁর এই ওষুধ ও চিকিত্‍সা পরীক্ষিত প্রমাণিত বিজ্ঞানসম্মত।

ডাঃ মল্লিকের অক্লান্ত পরিশ্রমের ফলে বহু বাচ্চা আবার স্বাভাবিক জীবনের পথে এগিয়ে যাচ্ছে। ডাক্তারবাবু আরও জানান যে, তার এই চিকিত্‍সায় এখনও ১০০% সাফল্য অর্জন করতে পারেনি। কিছু ব্যর্থতা থাকলেও আগামীদিনে সাফল্যের হার আরও বাড়বে বলে তিনি আশাবাদী। হোমিওপ্যাথি একটি মূল ধারার বিজ্ঞানসম্মত চিকিত্‍সা পদ্ধতি।

কোহলার সূত্র মেনে হোমিওপ্যাথি ওষুধের প্রতিটি ফোটায় মূল ওষুধের আইসোটোপ থাকে। অটিজমের এই নতুন চিকিত্‍সায় রোগের ধরণ রোগীর ব্যবহারিক অসঙ্গতি, শারীরিক উপসর্গ অনুযায়ী মাল্টিপল ড্রাগ থেরাপির প্রয়োগ করা হয়। এই ধরণের বাচ্চাদের প্রায়ই ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন, শ্বাসনালীর অসুখ ও পেটের গোলমালের শিকার হতে হয়। এই সব সমস্যার চিকিত্‍সাও একই সঙ্গে করা হয়। ডাঃ প্রণব মল্লিক তাই বলেন ভাগ্য কে দোষারোপ না করে সঠিক চিকিত্‍সার সাহায্যে শিশুকে সুস্থ ভবিষ্যত্‍ উপহার দিন। আজকের শিশু কালকে দেশের ভবিষ্যত্‍। পশ্চিমবঙ্গের নানা জেলা সহ ভারত বর্ষের বিভিন্ন রাজ্য থেকে ডাক্তারবাবুর প্রতি তাদের কৃতজ্ঞতার কথা জানান।ডাঃ সাম্য সেনগুপ্ত অটিজমের চিকিত্‍সা সম্পর্কে নানা তথ্য সহ মূল্যবান বক্তব্য রাখেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Mongalkote.com