
সানি প্রসাদ
সরকারি হাসপাতালে শিশু চুরি, তাও বোকা বানিয়ে। বর্ধমানের অনাময় হাসপাতালে মায়ের কোল থেকে শিশুকে নিয়ে পালিয়ে গেল এক মহিলা। বাবা মা-কে কার্যত বোকা বানিয়ে এক মহিলা সদ্যজাত শিশুকে নিয়ে চম্পট দিল ।
গত বৃহঃস্পতিবার বর্ধমান হাসপাতালে ভর্তি হন পূর্ববর্ধমানের রায়নার সিপটা উত্তরপাড়া এলাকার রীমা মালিক। গত শুক্রবার তিনি বিকালে একটি তিন কেজি ওজনের কন্যা সন্তানের জন্ম দেন। রবিবার সকালে তাঁর ছুটি হয়। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে বেড়িয়ে রীমাদেবী রাধারানী ওয়ার্ডের সামনের বিশ্রামাগারে বসে ছিলেন। তাঁর স্বামী সন্দীপ মালিক ওষুধ কিনতে যান।ওষুধ কেনার পর তাঁদের জন্য হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার বিনামূল্য গাড়িও তৈরি ছিল।