Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
এলআইসি এজেন্টদের দুর্দশা জানুন

এলআইসি এজেন্টদের দুর্দশা জানুন

সারা দেশের ভারতীয় জীবন বীমা নিগমের এজেন্টদের দুর্দশা ও বীমা গ্রাহকদের হয়রানি

দীপংকর সমাদ্দার

সারা দেশের ভারতীয় জীবন বীমা নিগমের এজেন্টদের দুর্দশা ও বীমা গ্রাহকদের হয়রানি বিরুদ্ধে LIFE INSURANCE AGENT'S FEDERATION OF IND!IA 1964(LIAFI 64) আজ ভারত বর্ষের সকল শাখা অফিসে গেট মিটিং ও কতৃপক্ষ পক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেছে। এজেন্ট দের দাবি গুলো হল:-(1)বীমা গ্রাহকদের থেকে G.S.T প্রত্যাহার করা। (2) প্রতিটি পলিসি হোল্ডারের বোনাস বৃদ্ধি করা। (3) প্রতিটি এজেন্টকে মেডিক্লেমের অন্তর্ভুক্ত করা। (4) I.R.D.A এর নির্দেশ মত অবিলম্বে এজেন্টদের কমিশন চালু করা। (5) এজেন্টদের Gratuity চালু করা।

এবং সর্বোপরি গ্রাহক পরিষেবার মান উন্নত ও সময়োপযোগী করা। সোদপুর শাখাতেও এই দাবীগুলি নিয়ে ভারতীয় জীবন বীমা নিগমের সোদপুর শাখার লিয়াফী 1964 সংগঠনের এজেন্ট বন্ধরা গেট মিটিং ও শাখা কতৃপক্ষকে স্মারকলিপি প্রদান করে। প্রচুর এজেন্ট বন্ধুরা এই গেট মিটিং এ সমবেত হয়েছিল। উপস্থিত ছিলেন ডিভিশনের সাংগঠনিক সম্পাদক ভজন গোস্বামী, সোদপুর শাখার সভাপতি অসীম চক্রবর্তী, সাধারণ সম্পাদক পার্থ দত্ত, কোষাধ্যক্ষ অরুন ব্যানার্জি, বরিষ্ঠ এজেন্ট সোমক ব্যানার্জি ,উতপল সেনগুপ্ত, শ্রী জীব গরাই, বেবী দাস,জলি ব্যানার্জি ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Mongalkote.com