Dailyhunt
গবেষক শিক্ষকদের প্রয়োগমুখী বিজ্ঞান বিষয়ক প্রশিক্ষণশালা বাঁকুড়ায়

গবেষক শিক্ষকদের প্রয়োগমুখী বিজ্ঞান বিষয়ক প্রশিক্ষণশালা বাঁকুড়ায়

সাধন মন্ডল

গবেষক শিক্ষকদের প্রয়োগমুখী বিজ্ঞান বিষয়ক প্রশিক্ষণ শিবির. ,বাঁকুড়ার জঙ্গলমহলের সারেঙ্গার পন্ডিত রঘুনাথ মুরমু স্মৃতি মহাবিদ্যালয়ে গবেষক শিক্ষকদের প্রয়োগমুখী বিজ্ঞানবিষয়ক পাঁচদিনের প্রশিক্ষণ শিবির শুক্রবার বিকেলে কলেজের গ্রন্থাগারের সেমিনার হলে সমাপ্ত হলো । এই সেমিনারে বিভিন্ন কলেজের গবেষক অধ্যাপকরা ছাড়াও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। কলেজের অধ্যক্ষ ডক্টর কুন্তল কান্তি চট্টরাজ এবং বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর দেবাশীষ মজুমদার জানালেন এই প্রশিক্ষণ শিবিরে আসাম ত্রিপুরা এবং ওড়িশার গবেষক অধ্যাপকরা প্রশিক্ষণ নিলেন। ডঃ মজুমদার জানালেন সারা পশ্চিমবঙ্গের কলেজ গুলির মধ্যে এই প্রথমবার বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের পন্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি মহাবিদ্যালয়ে এই ধরনের শিবির অনুষ্ঠিত হলো।

এই ধরনের প্রশিক্ষণ শিবির এর উদ্দেশ্য হলো ভৌগলিক তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি এবং রিমোট সেন্সিং ইমেজের সদ্ব্যবহার করা। ডক্টর চট্টরাজ জানালেন যাদবপুর ইউনিভার্সিটির ক্যাডের সহযোগিতায় জঙ্গলমহলের এই কলেজে প্রশিক্ষণ শিবির করতে পেরে আমরা গর্বিত। তিনি এই প্রশিক্ষণ শিবিরের বিষয়ে বলেন উপগ্রহ চিত্র মাধ্যমে কৃষি ,বনভূমি,নগরোন্নয়ন,খনিজ সম্পদ,ও রাডার পরিকল্পনা নীতি স্থির করা যাবে। এই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কোন কিছু পরিকল্পনা গ্রহণ অতি সহজেই করা যাবে।এই প্রযুক্তি ব্যবহার করে ভূগর্ভস্থ মাটির চরিত্র এবং আকরিকের অবস্থান জানা সম্ভব।
ডক্টর চট্টরাজ আরো বলেন বর্ধমান বিশ্ববিদ্যালয,মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয , আসানসোলের কাজী-নজরুল-বিশ্ববিদ্যালয় ছাড়া রাজ্যের একমাত্র কলেজ পণ্ডিত রঘুনাথ মুরমু স্মৃতি মহাবিদ্যালয়ে এই জিও ইনফরমেটিক্স বিষয়ে মাস্টার ডিগ্রী কোর্স পড়ানো হয়। এই কলেজে এই বিষয়টি শুরু হয়েছে ২০১৮ সালে । বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ দেবাশীষ মজুমদার জানালেন বহু প্রতিকূল পরিবেশ অতিক্রম করে এই কলেজে মাস্টার ডিগ্রি চালু করতে পেরে আমরা গর্বিত। সিধো কানহু বীরসা বিশ্ববিদ্যালয়ের গ্রন্হাগারিক ডঃ প্রনব হাজরা বলেন আজ থেকে কয়েক বছর আগেও এখানে পড়াশুনার পরিবেশ ছিলনা। একটা অস্হিরতা বিরাজ করতো সেখানে রাজ্যের একমাত্র কলেজ যেখানে Msc in Geoinformatic এর পঠনপাঠন হয়। জঙ্গলমহলবাসী হিসাবে আমরা গর্বিত।সেমিনারে প্রশিক্ষণ নেওয়া সকলকে শংসাপত্র প্রদান করা হয়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Mongalkote.com