Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
হাসনাবাদে বুলবুল ঝড়ে ক্ষতিগ্রস্তদের অনুদান তুলে দিলেন কৃষি মন্ত্রী

হাসনাবাদে বুলবুল ঝড়ে ক্ষতিগ্রস্তদের অনুদান তুলে দিলেন কৃষি মন্ত্রী

হাসনাবাদে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের হাতে চেক তুলে দিলেন রাজ্যের কৃষিমন্ত্রী

ওয়াসিম বারি

হাসনাবাদে বুলবুল ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা কেন্দ্র পরিদর্শনে রাজ্যের কৃষি মন্ত্রী আশীষ ব্যানার্জী।

বুলবুল ঝড়ে ক্ষতিগ্রস্থদের সহায়তার হাত বাড়িয়েছে রাজ্য সরকার। আর মুখ্যমন্ত্রীর আদেশ পেয়েই কাজে নেমে পরে প্রশাসন। হাসনাবাদে গঠিত হয় অস্থায়ী ভাবে ক্ষতিগ্রস্ত দের আবেদন গ্রহণ শিবির। আর আজ সেই শিবির পরিদর্শন করতে আসেন রাজ্যের খোদ কৃষি মন্ত্রী আশীষ ব্যানার্জী। এই কর্মকাণ্ড নিয়ে বেশ কিছুদিন বেশ কিছু অভাব অভিযোগ আসছিলো কয়েকদিন ধরেই। আর আজ সেইসব অভিযোগের সত্যতা খুটিয়ে দেখেন মন্ত্রী।
এদিনের এই মঞ্চ থেকে কৃষক বন্ধু প্রকল্পের অধীন সাতজন মৃত ব্যক্তির পরিজনের হাতে দু লক্ষ টাকার চেক তুলে দেন মন্ত্রী। এদিনের অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগণা জেলাপরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফিরোজ কামাল গাজী, বসিরহাট মহকুমা শাসক বিবেক ভাস্ম, ব্লক উন্নয়ন আধিকারিক অরিন্দম মুখার্জী, পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষী দলুই, সহ সভাপতি এস্কেন্দার গাজী সহ একাধিক কর্মাধ্যক্ষ।

এদিনের মঞ্চ থেকে কৃষিমন্ত্রী সাধারণ মানুষকে আশ্বাস দেন ঝড়ে ক্ষতিগ্রস্ত দের সবাইকে ক্ষতিপূরণ দেবে সরকার। মন্ত্রীর এই প্রতিশ্রুতিকে সাধুবাদ জানায় সাধারণ মানুষ। ফিরোজ কামাল গাজী বলেন শুধুমাত্র এই বুলবুল ঝড়ে আক্রান্ত কৃষকরা ছাড়াও এর আগে দুবার কৃষকদের ক্ষতিপূরণ দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন যে তিনি রাজ্যের কৃষকদের পাশে সব সময় থাকেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Mongalkote.com