
সেখ সামসুদ্দিন
রবিবার যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে মেমারি পুরসভার সহযোগিতায় মেমারি রসিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয়ে পুর ছাত্র-যুব উত্সব ২০১৯-২০ পালন হয়। উত্সবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান সদর দক্ষিণ মহকুমাশাসক সুদীপ ঘোষ, মেমারি পুর চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত প্রমুখ।বয়সভিত্তিক অঙ্কন, আবৃত্তি, প্রশ্নোত্তর, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, লোকসংগীত, লোকনৃত্য ইত্যাদি প্রতিযোগিতা করা হয় এদিনের যুব উত্সবে ।