গোপাল দেবনাথ
এবার পরমব্রতর সাথে যাত্রা শুরু করলেন রাজঘরণী|অর্থাত্ রাজ চক্রবর্তীর পরবর্তী ছবি 'হাবজি-গাবজি'-তে পরমব্রতর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী শুভশ্রীকে|ইন্সট্রাগ্রামে ছবি পোস্ট করে নিজেই সে কথা জানালেন পরিচালক রাজ|
বর্তমান যুগে ছোট থেকে বড়ো সবাই নেট কেন্দ্রিক|সর্বক্ষণ হাতে মোবাইল, কানে গোঁজা হেডফোন, যেন বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন। নেটের দুনিয়ায় কোথাও যেন হারিয়ে যাচ্ছে শৈশব|নবপ্রজন্মের জন্য সর্বনাশ হতে পারে মোবাইল আসক্তি|আট থেকে আশি, সকলেই প্রায় মোবাইল স্ক্রিনে মন মজিয়েছে। সোশ্যাল মিডিয়া হোক কিংবা বিনোদন প্ল্যাটফর্ম, সর্বক্ষণের সঙ্গী মোবাইল।কিন্তু তা ক্ষতিকারক|এই ধরনের গল্প কেন্দ্র করেই তৈরি হচ্ছে রাজের 'হাবজি-গাবজি'-র গল্প|ছবিতে এক মায়ের চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে।
ছবিতে পরমব্রত-শুভশ্রী ছাড়া আর কে কে থাকছে তা এখনও জানা যায়নি|

