Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
রায়নায় রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের ভক্ত সম্মেলনী

রায়নায় রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের ভক্ত সম্মেলনী

প্রদীপ কুমার মন্ডল

শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের ভক্ত সম্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রায়না ১ ব্লকের সেহারাবাজারে। রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের সভাপতি পুরঞ্জয় তা বলেন সেহারাবাজার রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের এই ভক্ত সম্মেলন তৃতীয় বত্‍সরে পদার্পণ করল। তৃতীয় বত্‍সরের ভক্ত সম্মিলনী অনুষ্ঠান শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা র মাধ্যমে। প্রদীপ প্রজ্জ্বলন ও আরতী র মধ্য দিয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করেন দি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার এর সম্পাদক সামি সুপর্ণানন্দজী মহারাজ। ছিলেন স্বামী অজ্ঞেয়া নন্দ জী মহারাজ, স্বামী কৃত্তিবাসানন্দ জী মহারাজ সহ শাঁ কারি, সগড়াই ও বেরুগ্রাম মিশনের মহারাজগন।

দুপুর ১২ টায় শুরু হয় ধর্মসভা। ধর্ম সভায় মহারাজ রা রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা ও বিবেকানন্দ মহারাজের জীবনী তত্‍সহ হিন্দু ধর্ম নিয়ে আলোকপাত করেন। প্রায় ৮ হাজার ভক্ত ভক্ত সম্মেলনের প্রসাদ গ্রহণ করেন। প্রসাদ গ্রহণের পর শুরু হয় শ্রী রামকৃষ্ণ লীলা কীর্তন।

সন্ধ্যা আরতির পর ভক্ত সম্মেলন এর অনুষ্ঠান সমাপ্ত হয়। স্বামী সুপর্ণানন্দজী মহারাজ বলেন ঠাকুরকে পেতে গেলে ঠাকুরের মনের ভাব আনতে হবে। ঠাকুর বলেছেন জীবসেবার মধ্যেই শিবের সেবা করতে হবে। সেহারাবাজারে একটি মঠ শীঘ্রই তৈরি করার কাজ শুরু হবে এবং এলাকার ঠাকুরের যে ভক্তরা তারা সবাই দুহাত ভোরে ঠাকুরের এই মহত্‍ কাজে হাত মেলাবেন বলেই আশা করছি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Mongalkote.com