Dailyhunt
ভাতার গভর্মেন্ট আইটিআই কলেজের উদ্যোগে শিক্ষক দিবস পালন

ভাতার গভর্মেন্ট আইটিআই কলেজের উদ্যোগে শিক্ষক দিবস পালন

ভাতার গভর্মেন্ট আইটিআই কলেজের উদ্যোগে শিক্ষক দিবস পালন

ভাতার গভর্মেন্ট আইটিআই কলেজের উদ্যোগে শিক্ষক দিবস পালন ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় । আজ শিক্ষক দিবস । ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনে শিক্ষকদের ভূমিকাকে স্বরণ করার দিন । এদিন কলেজের ছাত্র-ছাত্রীদের পরিচালনায় শিক্ষক দিবসকে চির স্মরণীয় করে রাখতে বিভিন্ন গান, নাচ, কবিতা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে ।

ভাতার গভর্মেন্ট আইটিআই কলেজের উদ্যোগে স্থানীয় বেশ কিছু জন শিক্ষক-শিক্ষিকাকে সংবর্ধনা প্রদান করা হয় । তাদের হাতে একটি করে মানপত্র, ফুল ও পেন দিয়ে শুভেচ্ছা প্রদান করেন কলেজের অধ্যক্ষ পরেশ পাল । জীবনে শিক্ষক কে? শিক্ষক সেই, যে অনুপ্রেরণা যোগায় নতুন কিছু শেখার জন্য । সব পরিস্থিতিতে কিভাবে মেরুদন্ড সোজা রেখে টিকে থাকতে হয় শিখে যেতে হয় এই জীবনে । শেখাটা এক চলমান প্রবাহ । সারাজীবনই মনে হয় সবার কাছ থেকেই কিছু না কিছু শেখার আছে । জাতির শিক্ষাগুরুদের কাছ থেকে শেখাটা এক নতুন দিগন্ত রচনা করে ।

পূর্ব বর্ধমান জিএম ডিআইসি অভিজিত্‍ কর, কলেজের বিভিন্ন অধ্যাপক-অধ্যাপিকা, স্থানীয় প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং সর্বোপরি কলেজের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে সমগ্র কলেজ প্রাঙ্গনে এক নতুন বাতাবরণ সৃষ্টি হয় । মেটাভার্স পদ্ধতিতে ছাত্র-ছাত্রীদের শিক্ষাদান, টেলিমেডিসিন পরিবেশনা, জব পোর্টাল, ইন্টারপ্রেনসিভ পোর্টাল সহ ছাত্র-ছাত্রীদের মানউন্নয়নে বিভিন্ন আধুনিক প্রযুক্তির ব্যবহারে ছাত্র-ছাত্রীদের সাফল্য এবং বিস্তার সম্পর্কিত আলোচনা করা হয় ।

কলেজের অধ্যক্ষ পরেশ পাল জানান, বর্তমান ছাত্রছাত্রীরা ভবিষ্যতের ভারত তৈরীর কারিগর । প্রতিটি ছাত্র-ছাত্রী তাদের নিজ নিজ বুদ্ধিমত্তাকে সঙ্গে নিয়ে এবং সততাকে হাতিয়ার করে আগামী দিন অধ্যাবসায় নিযুক্ত হবে । শিক্ষার মধ্যে নিষ্ঠা, অধ্যাবসায় এবং মূল্যবোধ হলো প্রধান আদর্শ । ছাত্র-ছাত্রীদের এগুলিকে নিয়ে এগিয়ে যেতে হবে ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Mongalkote.com