Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
।। সীমান্তের গ্রামে রাজনৈতিক ভেদাভেদ ভুলে রাখিবন্ধনে সম্প্রীতির বার্তা, হিন্দু-মুসলিমের হাতে হাত মিলিয়ে ঐক্যের অঙ্গীকার ।।

।। সীমান্তের গ্রামে রাজনৈতিক ভেদাভেদ ভুলে রাখিবন্ধনে সম্প্রীতির বার্তা, হিন্দু-মুসলিমের হাতে হাত মিলিয়ে ঐক্যের অঙ্গীকার ।।

।। সীমান্তের গ্রামে রাজনৈতিক ভেদাভেদ ভুলে রাখিবন্ধনে সম্প্রীতির বার্তা, হিন্দু-মুসলিমের হাতে হাত মিলিয়ে ঐক্যের অঙ্গীকার ।।

বসিরহাট : সীমান্তের গ্রামে রাজনৈতিক ও ধর্মের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বার্তা দিল রাখিবন্ধন। বসিরহাট ১নং ব্লকের ইটিন্ডা-পানিতর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শুক্রবার সকালে পঞ্চায়েত কার্যালয়ের সামনে রাখিবন্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হিন্দু-মুসলিম নির্বিশেষে একে অপরের হাতে রাখি পরিয়ে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা তুলে ধরা হয়। মহা সমারোহে পালিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইটিন্ডা-পানিতর গ্রাম পঞ্চায়েতের প্রধান মেহেরুন্নেসা বিবি, উপপ্রধান চিন্ময় সরকার, বসিরহাট ১ পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ শরিফুল মণ্ডল সহ পঞ্চায়েতের সেক্রেটারি, আধিকারিক এবং গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা। সীমান্তবর্তী নাকুয়াদহ এলাকায় রাজনৈতিক মতপার্থক্যকে সরিয়ে রেখে রাখিবন্ধনের মতো সামাজিক উৎসবকে সামনে রেখে এদিন সম্প্রীতির ছবি ধরা পড়ে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে একে অপরের হাতে রাখি পরিয়ে সৌভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক সম্প্রীতির বার্তা দেন অনুষ্ঠানে উপস্থিত সকলে। পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদেরও উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের মাধ্যমে ধর্ম-বর্ণ ও রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Mongalkote.com