Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বসিরহাটে রাখি বন্ধনে সম্প্রীতির সুর, ওয়ার্ড থেকে ঘোজাডাঙা সীমান্তে ঐক্যের বার্তা

বসিরহাটে রাখি বন্ধনে সম্প্রীতির সুর, ওয়ার্ড থেকে ঘোজাডাঙা সীমান্তে ঐক্যের বার্তা

।। বসিরহাটে রাখি বন্ধনে সম্প্রীতির সুর, ওয়ার্ড থেকে ঘোজাডাঙা সীমান্তে ঐক্যের বার্তা ।।

বসিরহাট : বসিরহাটে সম্প্রীতির বার্তা, প্রয়াত কংগ্রেস নেতা অসিত মজুমদারের স্মরণে রাখি বন্ধন উৎসব। প্রয়াত কংগ্রেস নেতা তথা বসিরহাট পৌরসভার কাউন্সিলর অসিত মজুমদারের স্মরণে সম্প্রীতির বার্তা দিয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন বসিরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দারা।

৮নং ওয়ার্ড নাগরিক কমিটির উদ্যোগে দল, ধর্ম ও জাতির বিভেদ ভুলে এই উৎসবের আয়োজন করা হয়। এদিন ৮নং ওয়ার্ডের এসএন মজুমদার রোড ও মার্টিন বার্ন রোডের বিভিন্ন প্রান্তে গিয়ে স্থানীয় মহিলারা সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে দেন। উৎসবের মধ্য দিয়ে পারস্পরিক সৌভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ঐক্যের বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী অমিত মজুমদার ও সমাজসেবী মিত দে সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।
অন্যদিকে, ভারত-বাংলাদেশ ঘোজাডাঙা সীমান্তের আন্তর্জাতিক চেকপোস্টেও রাখি বন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। বসিরহাট দক্ষিণের বিজেপি নেতা চিকিৎসক শৌর্য্য ব্যানার্জির উদ্যোগে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের পাশাপাশি পথচলতি সাধারণ মানুষ ও ভবঘুরেদের হাতেও রাখি পরানো হয়। সীমান্তের নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তাই উঠে আসে এই কর্মসূচিতে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Mongalkote.com